1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
ময়মনসিংহে ১২ নভেম্বর থেকে শুরু হচ্ছে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শেরপুরের গারো পাহাড়ে এবার হাতির আতঙ্কে মানুষ নয়, আতঙ্কে হাতিরাই! এসপির আশ্বাসে ময়মনসিংহে অনশন প্রত্যাহার ছাত্রনেতাদের এমপি মাজেদ বাবুর বাবা আর নেই, ঈশ্বরগঞ্জে শোকের ছায়া পাকুন্দিয়ায় ছাত্রলীগের মিছিল, আটক ৪ কিশোরগঞ্জ জেলা কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু শেখ হাসিনাকে পাসপোর্ট-এনআইডি দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী আজ বিশ্ব এতিম শিশু দিবস, এতিমদের অধিকার ও কল্যাণ নিশ্চিতের আহ্বান শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াকে ‘রাজনৈতিক স্ট্যান্টবাজি’ বললেন চিফ প্রসিকিউটর ১২ নভেম্বর কপ-৩১ সম্মেলনে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

এসপির আশ্বাসে ময়মনসিংহে অনশন প্রত্যাহার ছাত্রনেতাদের

সালমান সাদিক শাওন, ময়মনসিংহ
  • আপডেট : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

ময়মনসিংহে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ রেদোয়ান হোসেন সাগরের স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে শুরু করা আমরণ অনশন প্রত্যাহার করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ কামরুল হাসানের আশ্বাসের পর সোমবার (৯ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে তারা কর্মসূচি থেকে সরে দাঁড়ান।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ময়মনসিংহ জেলার সাবেক সদস্যসচিব আলী হোসেন জানান, পুলিশ সুপার আগামী ২৪ ঘণ্টার মধ্যে এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের আশ্বাস দিয়েছেন। নির্ধারিত সময়ের মধ্যে গ্রেপ্তার করা সম্ভব না হলে পুলিশ সুপারের কার্যালয়ের বারান্দায় গিয়ে আবারও অনশনে বসবেন তারা।

এর আগে রোববার (৮ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে নগরের সারদা ঘোষ রোড এলাকায় জুলাই গণঅভ্যুত্থানের শহীদ সাগরের স্মৃতিস্তম্ভে আগুন দেয় দুর্বৃত্তরা। এ ঘটনার প্রতিবাদ ও জড়িতদের গ্রেপ্তারের দাবিতে সোমবার ভোর ৪টা থেকে শহীদ সাগর চত্বরে আমরণ অনশন শুরু করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা।

অনশনরত নেতাদের অভিযোগ, শহীদের স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ কেবল একটি স্থাপনায় হামলা নয়; এটি জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া নেতাকর্মীদের নিরাপত্তার জন্যও হুমকি। তারা ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তারের পাশাপাশি আন্দোলনকারীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান বলেন, দ্রুত আসামিদের গ্রেপ্তারের আশ্বাস দেওয়া হয়েছে। ঘটনাস্থল ও আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জড়িত ব্যক্তিদের তৎপরতা দেখা গেছে। তাদের শনাক্তের চেষ্টা চলছে।

উল্লেখ্য, ২০২৪ সালের ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সন্ধ্যা ৭টার দিকে নগরের মিন্টু কলেজ এলাকায় সংঘর্ষের মধ্যে গুলিবিদ্ধ হন রেদোয়ান হোসেন সাগর। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। তাঁর স্মৃতি ধরে রাখতে আন্দোলনকারীরা ঘটনাস্থলকে ‘সাগর চত্বর’ ঘোষণা করেন এবং সেখানে তাঁর ছবি সংবলিত স্টিলের স্মৃতিফলক স্থাপন করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি