1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
এমপি মাজেদ বাবুর বাবা আর নেই, ঈশ্বরগঞ্জে শোকের ছায়া পাকুন্দিয়ায় ছাত্রলীগের মিছিল, আটক ৪ কিশোরগঞ্জ জেলা কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু শেখ হাসিনাকে পাসপোর্ট-এনআইডি দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী আজ বিশ্ব এতিম শিশু দিবস, এতিমদের অধিকার ও কল্যাণ নিশ্চিতের আহ্বান শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াকে ‘রাজনৈতিক স্ট্যান্টবাজি’ বললেন চিফ প্রসিকিউটর ১২ নভেম্বর কপ-৩১ সম্মেলনে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান লাইসেন্স জটিলতায় নেত্রকোনায় অটো-মিশুক চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা ময়মনসিংহ-নেত্রকোণা মহাসড়ক চার লেনের দাবি, সেতুমন্ত্রীকে ডেপুটি স্পিকারের চিঠি বাকৃবি ক্যাম্পাসে ছুরি দেখিয়ে মোবাইল ছিনতাইয়ের অভিযোগ, অটোচালক আটক

কিশোরগঞ্জ জেলা কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

কিশোরগঞ্জ জেলা কারাগার-১-এ বন্দি অবস্থায় মারা গেছেন নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতা রঞ্জিত কুমার ঘোষ। সোমবার (৯ নভেম্বর) সকালে অসুস্থ হয়ে পড়লে তাঁকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

রঞ্জিত কুমার ঘোষ কিশোরগঞ্জ সদর উপজেলার চৌদ্দশত ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।

কিশোরগঞ্জ জেলা কারাগার-১-এর জেল সুপার জাহানারা বেগম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, কয়েক মাস ধরে রঞ্জিত কুমার কারাগারে বন্দি ছিলেন। সোমবার সকাল ১০টার দিকে অসুস্থতা অনুভব করলে কারা কর্তৃপক্ষ তাঁকে হাসপাতালে নিয়ে যায়। সেখানে বেলা পৌনে ১১টার দিকে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

জেল সুপার আরও জানান, রঞ্জিত কুমার ঘোষ বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন। কারাগারের ভেতরে হাসপাতাল থেকে তিনি চিকিৎসাও নিচ্ছিলেন। সোমবার তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বাইরের হাসপাতালে নেওয়া হয়।

এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন জেল সুপার জাহানারা বেগম।

নিহতের স্বজনদের ভাষ্য, জুলাই আন্দোলনের একটি মামলায় পুলিশ রঞ্জিত কুমার ঘোষকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করলে আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি