1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
ব্রহ্মপুত্র খনন ও দখল-বালু বাণিজ্যের প্রতিবাদে ময়মনসিংহে মানববন্ধন জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ সাতকানিয়ায় পুকুরে বাস পড়ে নিহত ২, আহত অন্তত ৩০ খাগড়াছড়িতে আগুনে পুড়ল বিআরটিসির বাস, নাশকতার সন্দেহ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা কোস্টগার্ডের পাঁচ জাহাজের নাম পরিবর্তন, বাদ গেল ‘জয় বাংলা’ ও জাতীয় চার নেতার নাম ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির ত্রিশালে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কৃষক লীগ নেতা গ্রেপ্তার গোপালগঞ্জ জেলা স্কুলে ‘জয়বাংলা’ স্লোগান, ৯ শিক্ষার্থীকে টিসি মুক্তিপ্রাপ্ত ২৪ সিনেমার ১৯টিই ফ্লপ, পরীমনির সফলতা পাঁচটিতে

ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দলমত-নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক, মানবিক ও নিরাপদ বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুর্নীতি, বৈষম্য ও ষড়যন্ত্রের অবসান ঘটিয়ে দেশের অগ্রযাত্রা অব্যাহত রাখার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।

আগামীকাল ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে রাষ্ট্রপতি এসব কথা বলেন।

বাণীতে তিনি বলেন, জাতীয় স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে বারবার ষড়যন্ত্র হয়েছে, গণতন্ত্র বাধাগ্রস্ত হয়েছে এবং ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠিত হয়েছে। সবার সম্মিলিত প্রচেষ্টায় নির্বাচিত সরকারের নেতৃত্বে দেশ আবার গণতন্ত্রের পথে যাত্রা শুরু করেছে। এ অগ্রযাত্রা ধরে রাখতে গণতান্ত্রিক প্রতিষ্ঠানসহ রাষ্ট্রের সব প্রতিষ্ঠানকে আরও শক্তিশালী করা জরুরি।

১৯৭৫ সালের ৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লবে অংশ নেওয়া বীর সেনানী ও দেশপ্রেমিক জনতার প্রতি শ্রদ্ধা জানিয়ে রাষ্ট্রপতি বলেন, দিনটি জাতীয় জীবনে অবিস্মরণীয় এবং দেশের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ।

তিনি আরও বলেন, তাবেদারি অপশাসন, দুর্নীতি, নৈরাজ্য ও আধিপত্যবাদী ষড়যন্ত্রের কঠিন সময়ে সিপাহি-জনতার ঐক্যবদ্ধ বিপ্লবের মধ্য দিয়ে দেশ স্বাধীনতা ও সার্বভৌমত্ব ফিরে পায়। এ সময় স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বন্দিদশা থেকে মুক্ত হন। জনগণের সমর্থনে তাঁর ওপর রাষ্ট্র পরিচালনা ও জাতীয় সংকট উত্তরণের দায়িত্ব অর্পিত হয়।

রাষ্ট্রপতির ভাষ্য অনুযায়ী, সিপাহি ও জনতার সেই সংহতির চেতনা আবারও জাগ্রত হয় ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে। ছাত্র-ছাত্রী, নারী-পুরুষ, সশস্ত্র বাহিনীর সদস্যসহ সর্বস্তরের মানুষের ঐক্যে দীর্ঘ ১৬ বছরের ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটে এবং দেশ একটি বিপর্যয় থেকে রক্ষা পায়।

বাণীতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ধারাবাহিকতায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র, আইনের শাসন, বাক্‌স্বাধীনতা ও সংবাদপত্রের স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠা করেন। অর্থনৈতিক মুক্তি ও সামাজিক শান্তি প্রতিষ্ঠায় ভূমিকা রাখেন। বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তিতে উন্নয়ন ও সমৃদ্ধির পথে দেশকে এগিয়ে নেন এবং সর্বস্তরে সুশাসন প্রতিষ্ঠার উদ্যোগ নেন।

জাতীয় সমস্যা সমাধানে পারস্পরিক শ্রদ্ধা ও আলোচনার পাশাপাশি জাতীয় সংসদকে কেন্দ্রবিন্দুতে রাখার আহ্বান জানান রাষ্ট্রপতি। তিনি বলেন, ৭ নভেম্বরের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়নে ‘সবার আগে বাংলাদেশ’ দর্শনের ভিত্তিতে রাষ্ট্র পরিচালিত হওয়া উচিত। জাতীয় স্বার্থ, সাম্য, ন্যায্যতা ও গণতন্ত্রচর্চাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি