1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
‘কেউ যেন বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে’ : প্রধানমন্ত্রী ব্রহ্মপুত্র খনন ও দখল-বালু বাণিজ্যের প্রতিবাদে ময়মনসিংহে মানববন্ধন জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ সাতকানিয়ায় পুকুরে বাস পড়ে নিহত ২, আহত অন্তত ৩০ খাগড়াছড়িতে আগুনে পুড়ল বিআরটিসির বাস, নাশকতার সন্দেহ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা কোস্টগার্ডের পাঁচ জাহাজের নাম পরিবর্তন, বাদ গেল ‘জয় বাংলা’ ও জাতীয় চার নেতার নাম ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির ত্রিশালে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কৃষক লীগ নেতা গ্রেপ্তার গোপালগঞ্জ জেলা স্কুলে ‘জয়বাংলা’ স্লোগান, ৯ শিক্ষার্থীকে টিসি

ব্রহ্মপুত্র খনন ও দখল-বালু বাণিজ্যের প্রতিবাদে ময়মনসিংহে মানববন্ধন

সালমান সাদিক শাওন, ময়মনসিংহ
  • আপডেট : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬

পুরাতন ব্রহ্মপুত্র নদে অপরিকল্পিত খনন, বালু বাণিজ্য ও দখলের প্রতিবাদে ময়মনসিংহে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে নাগরিক সংগঠন ময়মনসিংহ মঞ্চ। কর্মসূচিতে বক্তারা নদ দখল করে স্থাপনা নির্মাণ বন্ধের দাবি জানিয়ে বলেন, ব্রহ্মপুত্রকে বাঁচাতে পরিকল্পিত ও বৈজ্ঞানিক পদ্ধতিতে খনন করতে হবে।

শুক্রবার (৮ নভেম্বর) বিকেলে নগরীর কাচারীঘাট এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ময়মনসিংহ মঞ্চের মুখ্য সমন্বয়ক ইমতিয়াজ আহমেদ।

সমাবেশে বক্তব্য দেন সংগঠনের সহমুখ্য সমন্বয়ক আবু বক্কর সিদ্দিক রুমেল, সংগঠক প্রকৌশলী এম এ জিন্নাহ, মো. কামরুজ্জামান সাজ, মো. আসকর আলী, নাজমুল হাসান রাজু খান, মো. আনোয়ার হোসেন, শাহরিয়ার আহমেদ আশিক, সজীব আকন্দ, আবু সাইফ মুহাম্মদ সাইফুল্লাহ, মো. আনোয়ারুল হক ও মো. রফিকুল ইসলামসহ অন্যরা।

বক্তারা জানান, পুরাতন ব্রহ্মপুত্র নদের নাব্যতা উন্নয়ন ও পুনরুদ্ধারে ২০১৯ সালে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) অধীনে প্রায় তিন হাজার কোটি টাকা প্রাথমিক ব্যয় ধরে খনন প্রকল্প নেওয়া হয়। প্রকল্পের আওতায় নদের উৎসমুখ থেকে কাপাসিয়ার টোক পর্যন্ত ২২৭ কিলোমিটার খননের পরিকল্পনা ছিল। তবে প্রকল্প শুরুর সাত বছর পেরিয়ে গেলেও কাজের আশানুরূপ অগ্রগতি দৃশ্যমান হয়নি বলে দাবি করেন তাঁরা।

সমাবেশে বক্তারা আরও বলেন, ব্রহ্মপুত্র নদ এ অঞ্চলের পরিবেশ, জীববৈচিত্র্য ও মানুষের জীবিকার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তাই নদে দখলদারত্ব, অপরিকল্পিত খনন ও বালু বাণিজ্য বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে হবে। একই সঙ্গে বৈজ্ঞানিক ও পরিকল্পিত উপায়ে খননের মাধ্যমে নদের স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনার দাবি জানান তাঁরা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি