আগামী ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ উপলক্ষে ১০ টাকা মূল্যমানের একটি উদ্বোধনী খাম এবং ৫ টাকা মূল্যমানের একটি ডেটা কার্ডও প্রকাশ করা হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর নিজ কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এসব স্মারক সামগ্রী অবমুক্ত করা হয়। এ সময় প্রধানমন্ত্রী স্মারক ডাকটিকিট ও উদ্বোধনী খামে স্বাক্ষর করেন এবং বিশেষ সিলমোহর ব্যবহার করে সেগুলো প্রকাশ করেন।
বাংলাদেশ ডাক বিভাগের উদ্যোগে প্রকাশিত ১০ টাকা মূল্যমানের স্মারক ডাকটিকিটটি দেশের সব ডাকঘরে বিক্রি করা হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী ফকির মাহবুব আনাম, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মো. কামরুজ্জামান এবং ডাক বিভাগের মহাপরিচালক কাজী আসাদুল ইসলাম।