1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০১:২০ অপরাহ্ন
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর স্লোগানকে হাদিস বলার বিতর্কে দায়িত্ব হারালেন মসিউর রহমান রিপাবলিকানদের নির্বাচনী হারে ইরান যুদ্ধের প্রভাব স্বীকার করলেন ট্রাম্প ১৮ বছর পর নর্থ ক্যারোলাইনার সিনেট আসনে ডেমোক্র্যাটদের জয়, নির্বাচিত রয় কুপার শ্রমিক-পুলিশ সংঘর্ষে গাজীপুরমুখী বাস ঘুরিয়ে দেওয়া হচ্ছে, ভোগান্তিতে যাত্রীরা মজুরি বোর্ডের চেয়ারম্যান পদে রদবদল, নতুন দায়িত্বে সৈয়দ আজাদ সুবহানী গার্মেন্টস শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে প্রথম সভা শুরু নিহত সাংবাদিক আলিফের স্ত্রীকে চাকরি দিলেন ডেপুটি স্পিকার কায়সার কামাল রাজধানীতে বিশ্ববিদ্যালয়ের বাসের চাপায় অটোরিকশার ৪ যাত্রী নিহত মাদক ও চোরাচালানের নিরাপদ রুট হয়ে উঠছে ঝারিয়া–ময়মনসিংহ রেলপথ গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

মজুরি বোর্ডের চেয়ারম্যান পদে রদবদল, নতুন দায়িত্বে সৈয়দ আজাদ সুবহানী

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬

পোশাকশ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণে গঠিত নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান পদে পরিবর্তন এনেছে সরকার। বোর্ডের বর্তমান চেয়ারম্যান জেলা ও দায়রা জজ শেখ আশফাকুর রহমানকে সরিয়ে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের পরিচালক (প্রশিক্ষণ) পদে বদলি করা হয়েছে। তাঁর স্থলাভিষিক্ত হয়েছেন জেলা ও দায়রা জজ সৈয়দ আজাদ সুবহানী।

বুধবার (৪ নভেম্বর) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের এক প্রজ্ঞাপনে এ বদলির আদেশ দেওয়া হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, শেখ আশফাকুর রহমানকে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের পরিচালক (প্রশিক্ষণ) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। একই আদেশে সৈয়দ আজাদ সুবহানীকে নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বাড়ানোর দাবিতে সাম্প্রতিক সময়ে গাজীপুর, সাভার, আশুলিয়া, মিরপুর ও নারায়ণগঞ্জসহ বিভিন্ন শিল্পাঞ্চলে বিক্ষোভ ও আন্দোলন চলছে। শ্রমিকদের পক্ষ থেকে মাসিক ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবি জানানো হয়েছে।

এ পরিস্থিতিতে গত ১ নভেম্বর সরকার ছয় সদস্যের নতুন নিম্নতম মজুরি বোর্ড গঠন করে। পদাধিকারবলে বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছিলেন শেখ আশফাকুর রহমান।

বুধবারই নতুন মজুরি নির্ধারণের লক্ষ্যে বোর্ডের প্রথম সভা অনুষ্ঠিত হচ্ছে। সভার দিনেই চেয়ারম্যান পদে এই পরিবর্তন আনা হলো।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি