1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক গফরগাঁওয়ে অবৈধ তিন ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন ডিসেম্বর থেকে কার্যকর পোশাকশ্রমিকদের নতুন মজুরি, বেতন পাবেন জানুয়ারিতে সাভারে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিক বিক্ষোভ, সাংবাদিক-পুলিশসহ আহত ১০ প্রধানমন্ত্রীর স্লোগানকে হাদিস বলার বিতর্কে দায়িত্ব হারালেন মসিউর রহমান রিপাবলিকানদের নির্বাচনী হারে ইরান যুদ্ধের প্রভাব স্বীকার করলেন ট্রাম্প ১৮ বছর পর নর্থ ক্যারোলাইনার সিনেট আসনে ডেমোক্র্যাটদের জয়, নির্বাচিত রয় কুপার শ্রমিক-পুলিশ সংঘর্ষে গাজীপুরমুখী বাস ঘুরিয়ে দেওয়া হচ্ছে, ভোগান্তিতে যাত্রীরা মজুরি বোর্ডের চেয়ারম্যান পদে রদবদল, নতুন দায়িত্বে সৈয়দ আজাদ সুবহানী

গফরগাঁওয়ে অবৈধ তিন ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬

ময়মনসিংহের গফরগাঁওয়ে লাইসেন্স ও পরিবেশগত ছাড়পত্র ছাড়া ইট উৎপাদন এবং পরিবেশের ক্ষতিসাধনের দায়ে তিনটি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর।

মঙ্গলবার (৩ নভেম্বর) দিনব্যাপী উপজেলার নিগুয়ারী ও পাইথল ইউনিয়নের বিভিন্ন এলাকায় যৌথভাবে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ড্রাম চিমনিবিশিষ্ট টিএসবি, টিএলআর ও এমআরবি নামের তিনটি ইটভাটা ভেঙে দেওয়া হয়। পাশাপাশি ভাটাগুলোর কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।

অভিযানে ভ্রাম্যমাণ আদালতের বিচারকের দায়িত্ব পালন করেন ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লুবনা আহমেদ লুনা।

অভিযানসংশ্লিষ্ট সূত্র জানায়, প্রয়োজনীয় লাইসেন্স ও পরিবেশগত ছাড়পত্র ছাড়াই ইট প্রস্তুত এবং পরিবেশের ক্ষতিসাধনের অভিযোগে ভাটাগুলোর বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট লুবনা আহমেদ লুনা বলেন, ভাটাগুলো দীর্ঘদিন ধরে লাইসেন্স ছাড়াই ড্রাম চিমনি ব্যবহার, অবৈধভাবে কাঠ পোড়ানো, অনুমোদনের বাইরে অতিরিক্ত জমি ব্যবহার এবং জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের অনুমতি ছাড়া ইট প্রস্তুত করে আসছিল।

তিনি আরও বলেন, অবৈধ ড্রাম চিমনির ইটভাটার কারণে পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। অভিযোগের সত্যতা পাওয়ায় তিনটি ভাটা গুঁড়িয়ে দেওয়ার পাশাপাশি সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। অবৈধ ইটভাটা ও পরিবেশবিধ্বংসী কর্মকাণ্ডের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে উপস্থিত ছিলেন ময়মনসিংহ পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মো. নূর কুতুবে আলম সিদ্দিক, সহকারী পরিচালক মো. আবু সাঈদ, পরিদর্শক মো. শাহিন আলম এবং জেলা পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি