সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য উপদেষ্টা ও দৈনিক অবজারভার পত্রিকার সম্পাদক ইকবাল সোবহান চৌধুরীকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
বুধবার (৪ নভেম্বর) দুপুরে রাজধানীর মহাখালীতে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের কার্যালয় থেকে তাঁকে আটক করা হয়।
ডিবির অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আটকের পর ইকবাল সোবহান চৌধুরীকে মিন্টো রোডে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।
তবে তাঁকে আটকের কারণ বা তাঁর বিরুদ্ধে কোনো মামলার বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানানো হয়নি।