1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
ঈশ্বরগঞ্জে বিশ্বেশ্বরী স্কুলে ১০ জন শিক্ষক অনুপস্থিত ৭ নভেম্বর উপলক্ষে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে পতাকা উত্তোলনের নির্দেশ হালুয়াঘাটে শ্রদ্ধা ও নানা আয়োজনে পালিত তেলিখালী যুদ্ধ দিবস বাকৃবিতে কনসার্ট, হলগুলোতে সাংস্কৃতিক অনুষ্ঠান ও সড়ক সংস্কারের দাবি ছাত্রদলের শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ হাইকোর্টের রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ শেরপুরে ‘পাগলা কুকুরের’ কামড়ে নারী-শিশুসহ আহত অন্তত ৮০ ছাত্রী নিহতের প্রতিবাদে আইআইইউসি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ও এলিজা জামান বন্ধ গার্মেন্টস কারখানা শিগগিরই খুলে দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

হালুয়াঘাটে শ্রদ্ধা ও নানা আয়োজনে পালিত তেলিখালী যুদ্ধ দিবস

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬

ময়মনসিংহের হালুয়াঘাটে নানা কর্মসূচির মধ্য দিয়ে স্মরণ করা হয়েছে ১৯৭১ সালের ঐতিহাসিক তেলিখালী যুদ্ধের শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের। মঙ্গলবার (৩ নভেম্বর) উপজেলা প্রশাসনের উদ্যোগে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়।

তেলিখালী স্মৃতিসৌধ প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। পরে যুদ্ধস্থলে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ, তাঁদের কবর জিয়ারত ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহের জেলা প্রশাসক মো. সাইফুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান, বীর মুক্তিযোদ্ধা মো. কাজীম উদ্দিনসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা।

অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরসূরিদের রজনীগন্ধা ফুল দিয়ে সম্মাননা জানানো হয়। আলোচনা সভায় বক্তারা তেলিখালী যুদ্ধের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরেন। তাঁরা বলেন, ১৯৭১ সালের পাঁচ ঘণ্টার সম্মুখযুদ্ধে মুক্তিযোদ্ধাদের অসীম সাহস ও আত্মত্যাগ স্বাধীনতা অর্জনের সংগ্রামকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল।

বীর মুক্তিযোদ্ধারা বলেন, মুক্তিযুদ্ধের এমন বীরত্বগাথা নতুন প্রজন্মের কাছে তুলে ধরা জরুরি। স্বাধীনতার প্রকৃত ইতিহাস সংরক্ষণ এবং শহীদদের স্মৃতি অম্লান রাখতে এ ধরনের আয়োজন নিয়মিত অব্যাহত রাখার ওপরও গুরুত্ব দেন তাঁরা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি