1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
শিশু হাসপাতালে চিকিৎসকের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ইনানীতে রিসোর্টে আগুনে নিহত ১০, পরিচয় মিলেছে ছয়জনের আজ প্রাক্তনকে ক্ষমা করার দিন, পুরোনো তিক্ততা ভুলে সামনে এগোনোর বার্তা কক্সবাজারের ইনানীতে রিসোর্টের আগুন নিয়ন্ত্রণে, নিহত বেড়ে ৬ সাংবাদিক আলিফ হত্যা: অজ্ঞাত ৮ জনের বিরুদ্ধে মামলা দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের কারণ জানতে সৌদি আরবকে চিঠি রাজধানীর অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবন থেকে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ উদ্ধার পরিচ্ছন্নতা নিশ্চিত করতে কুয়েত মৈত্রী হাসপাতালকে ৭ দিনের সময় দিলেন প্রধানমন্ত্রী কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের মরদেহ উদ্ধার দুর্গাপূজার নিরাপত্তায় সীমান্তে ১২ প্লাটুন বিজিবি মোতায়েনের পরিকল্পনা

ইনানীতে রিসোর্টে আগুনে নিহত ১০, পরিচয় মিলেছে ছয়জনের

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬

কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ১০ জনে দাঁড়িয়েছে। তাঁদের মধ্যে ছয়জনের পরিচয় শনাক্ত করা হয়েছে। শনাক্ত হওয়া ব্যক্তিদের মধ্যে পাঁচ নারী ও পাঁচ বছর বয়সী এক শিশু রয়েছে। এ ঘটনায় আরও ছয়জন দগ্ধ হয়েছেন।

শনিবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে সাতটার দিকে মেরিন ড্রাইভ সড়কসংলগ্ন পাটুয়ারটেক সৈকত এলাকায় কাঠের তৈরি রিসোর্টটিতে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। পরে সেখানে উদ্ধার অভিযান চালানো হয়।

কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সুবক্তগীন মাহমুদ সোহেল নিহত ছয়জনের পরিচয় নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন ঢাকার বনশ্রীর ইসরাত জাহান মালিহা (৩০) ও মিলিতা মেহেজাবিন আলভী (২৩), খিলগাঁওয়ের লায়লা জাহান নাবিলা (২৭) ও নাফিসতা মীম (২৭), চুয়াডাঙ্গার ফারিহা কবির (৩৩) এবং পাঁচ বছর বয়সী ফায়িজান আহম্মেদ।

অগ্নিকাণ্ডে দগ্ধ ছয়জন হলেন মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক শিহাব উদ্দীন (৩১), তাঁর স্ত্রী নাফিজা নেওয়াজ খান (২৯), মান্নান (৩৪), মেহেরুন্নেসা (৩০), মাসুদ (৩০) ও সামিদা (৩২)। তাঁরা কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুল আফরীন জুনাইদ জানিয়েছেন, রিসোর্টটির ফায়ার সার্ভিসের লাইসেন্স ছিল না। গত জুনে পরিদর্শনের পর প্রতিষ্ঠানটিকে ঝুঁকিপূর্ণ হিসেবে সতর্ক করে নোটিশ দেওয়া হয়েছিল। এরপরও রিসোর্টটি কার্যক্রম চালিয়ে আসছিল।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানিয়েছেন, অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখা হচ্ছে। আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে এবং এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি