1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
রাজধানীর অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবন থেকে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ উদ্ধার পরিচ্ছন্নতা নিশ্চিত করতে কুয়েত মৈত্রী হাসপাতালকে ৭ দিনের সময় দিলেন প্রধানমন্ত্রী কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের মরদেহ উদ্ধার দুর্গাপূজার নিরাপত্তায় সীমান্তে ১২ প্লাটুন বিজিবি মোতায়েনের পরিকল্পনা নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা, মোটরসাইকেলে পালাল দুই যুবক প্রধানমন্ত্রীর নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের নিরাপত্তা জোরদার যশোরে পিকআপের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, প্রেমিক-প্রেমিকার মৃত্যু ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্যের সময় বাংলাদেশের প্রতিনিধি দলের ওয়াকআউট ফুলবাড়ীয়ায় বিদ্যালয়ে স্বামী-স্ত্রীর মারামারি, বিভাগীয় মামলা ও বদলির সুপারিশ নজরুল বিশ্ববিদ্যালয়ে ক্রিকেট টুর্নামেন্ট ঘিরে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের মরদেহ উদ্ধার

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬

কক্সবাজারের উখিয়ার ইনানীতে একটি রেস্তোরাঁ ও রিসোর্টে অগ্নিকাণ্ডের ঘটনায় পাঁচজনের মৃত্যু হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে মেরিন ড্রাইভ সড়কসংলগ্ন ইনানী গ্রামের পাটুয়ারটেক এলাকায় অবস্থিত টুপটুপ রেস্তোরাঁ অ্যান্ড রিসোর্টে আগুন লাগে।

কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন পাঁচজনের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকাল ৭টা ২৫ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পেয়ে উখিয়া ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়। সকাল ৮টার দিকে ইউনিট দুটি সেখানে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে এবং এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধান করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি