1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
ভারত-পাকিস্তানের চেয়ে বেশি গড় আয়ু বাংলাদেশিদের, বলছে ডব্লিউএইচও যানজট কমাতে ইনার সার্কুলার রিং রোড নির্মাণে গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর সৌদিতে বিদ্যুৎকেন্দ্রে হুতি হামলার নিন্দা জানাল বাংলাদেশ মোংলা পোর্ট পৌরসভার অ্যাম্বুলেন্সে ছাগল পরিবহন, ভিডিও ভাইরাল গোবিন্দগঞ্জে বৌ-ভাতের অনুষ্ঠানের জন্য জবাই গরু চোরাই, বরের বাবা গ্রেপ্তার পুলিশের গাড়ি সংকট কাটাতে ঈশ্বরগঞ্জ থানায় কভার ভ্যান দিলেন এমপি মাজেদ সালমান মুক্তাদিরের শ্বশুরের ফু-ওয়াংসহ রাজধানীর ৪ বারে অভিযান নিজ বাসার সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে ১২০০ ইউনিট দিয়েছেন প্রধানমন্ত্রী: মীর শাহে আলম শেখ হাসিনাকে হস্তান্তর নিয়ে ভারতের অবস্থান জানালেন দীনেশ ত্রিবেদী ট্রাম্পের দেওয়া নৈশভোজের ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সৌদিতে বিদ্যুৎকেন্দ্রে হুতি হামলার নিন্দা জানাল বাংলাদেশ

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

সৌদি আরবের মদিনায় বিদ্যুৎ অবকাঠামোতে হুতিদের ড্রোন হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ।

রোববার (৪ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহমুদুল হাসান এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশের এ অবস্থানের কথা জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মদিনার তাইবাহ বিদ্যুৎকেন্দ্রে হুতিদের ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশ সরকার দৃঢ়ভাবে নিন্দা জানাচ্ছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, পবিত্র মসজিদে নববীতে বিদ্যুৎ সরবরাহকারী গুরুত্বপূর্ণ বেসামরিক অবকাঠামোকে ইচ্ছাকৃতভাবে লক্ষ্যবস্তু করা ইসলামের পবিত্রতম স্থানগুলোর মর্যাদার ওপর অগ্রহণযোগ্য আঘাত।

এ ঘটনায় সৌদি আরবের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে বাংলাদেশের পূর্ণ সংহতি রয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতাকে ক্ষতিগ্রস্ত করে—এমন যেকোনো ধরনের আগ্রাসন বাংলাদেশ দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করে বলেও জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি