1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
ভারতে পলাতক আসামিরা যেন অস্থিতিশীলতা তৈরি করতে না পারে: ভারতীয় হাইকমিশনারকে মাহদী আমিন সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া অডিও নিয়ে ক্যান্টনমেন্ট থানার ওসি ক্লোজড সংসদের প্রথম তিন অধিবেশনে ব্যয় প্রায় ৭০৩ কোটি টাকা দেশের সন্তানদের ভালো অর্জনের স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী নৌকা প্রতীক স্থগিত, একক প্রার্থীর আসনে যুক্ত হলো ‘না’ ভোট চায়ের দোকানেও সংবিধান নিয়ে আলোচনা হয়: আইনমন্ত্রী রাশিয়ার তেল কেনা দেশগুলোর পণ্যে ১০০% শুল্কের প্রস্তাব, মার্কিন প্রতিনিধি পরিষদে বিল পাস জাফর ইকবাল ও মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ সম্পত্তি হস্তান্তর বিল নিয়ে আইনমন্ত্রীর সঙ্গে উলামায়ে কেরামদের বৈঠক নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করাতে মালয়েশিয়া গেলেন মির্জা আব্বাস

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া অডিও নিয়ে ক্যান্টনমেন্ট থানার ওসি ক্লোজড

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি অডিও রেকর্ডকে কেন্দ্র করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসানকে ক্লোজড করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক আদেশে তাকে সদরদপ্তর ও প্রশাসন বিভাগে সংযুক্ত করার কথা জানানো হয়। আদেশটি তাৎক্ষণিকভাবে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়া অডিও রেকর্ডটিতে শেখ হাসিনার দেশে ফেরার বিষয় নিয়ে রাকিবুল হাসানের কথোপকথন শোনা যায় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

অডিওতে তাকে বলতে শোনা যায়, শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরলেও কোনো সমস্যা হবে না। এমনকি ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা না করে চলতি মাসেই তার দেশে আসা উচিত বলেও তাকে বলতে শোনা যায়।

ওই কথোপকথনে পুলিশের সক্ষমতা নিয়েও মন্তব্য রয়েছে। অডিওতে পুলিশ কিছু করতে পারবে না—এমন বক্তব্যও শোনা যায় বলে প্রতিবেদনে বলা হয়েছে।

গত দুই দিন ধরে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম ও সংবাদমাধ্যমে অডিওটি ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে আলোচনা ও সমালোচনা শুরু হয়।

এরই মধ্যে বৃহস্পতিবার ডিএমপি কমিশনারের আদেশে ক্যান্টনমেন্ট থানার ওসি রাকিবুল হাসানকে প্রশাসনিক কারণে সদরদপ্তর ও প্রশাসন বিভাগে সংযুক্ত করা হলো।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি