1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
গাজীপুরে সিগারেট কারখানায় দেয়াল টপকে ভ্যাট কর্মকর্তাদের অভিযান, ৭২ কোটি টাকার রাজস্ব ফাঁকি উদঘাটন তরুণদের উদ্যোক্তা করতে বছরে ৫ হাজার জনকে ২০ লাখ টাকা ঋণ জুলাই জাদুঘরের মহাপরিচালক হলেন সাংবাদিক এহসান মাহমুদ একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন তিতাসে দেশের সবচেয়ে গভীর কূপ খনন, দিনে মিলবে ৪৫ মিলিয়ন ঘনফুট গ্যাস সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতা করা উচিত পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’ ময়মনসিংহ মেডিকেলে আগুন: জেলা প্রশাসনের পৃথক তদন্ত কমিটি ডিসেম্বর পর্যন্ত দেশে জ্বালানি তেলের সংকট হবে না: বিপিসি চেয়ারম্যান আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ: তদন্ত কমিটি

জামানত ছাড়াই ঋণ দেওয়ার কথা জানালেন মাহদী আমিন
তরুণদের উদ্যোক্তা করতে বছরে ৫ হাজার জনকে ২০ লাখ টাকা ঋণ

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে প্রতি বছর পাঁচ হাজার জনকে সর্বোচ্চ ২০ লাখ টাকা করে ঋণ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন।

বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরে এ তথ্য জানান।

মাহদী আমিন বলেন, তরুণ উদ্যোক্তাদের জন্য বাংলাদেশ ব্যাংকের আওতায় ৫০ কোটি টাকার স্টার্টআপ তহবিল গঠন করা হয়েছে। এই তহবিল থেকে প্রতিবছর পাঁচ হাজার তরুণকে জামানতবিহীন ঋণ দেওয়ার ব্যবস্থা থাকবে।

তরুণদের পাশাপাশি সাধারণ মানুষের প্রযুক্তি ব্যবহারের সুযোগ বাড়াতেও বিভিন্ন উদ্যোগ নেওয়ার কথা জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা। তিনি বলেন, স্মার্টফোনের দাম দুই থেকে তিন হাজার টাকার মধ্যে নামিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। ফ্রিল্যান্সারদের জন্য আইটি পার্ক স্থাপনের পাশাপাশি একটি মাস্টারপ্ল্যানও নেওয়া হয়েছে।

সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রেও কিছু সিদ্ধান্তের কথা সংবাদ সম্মেলনে তুলে ধরেন মাহদী আমিন। তার ভাষ্য অনুযায়ী, সব গ্রেডের সরকারি কর্মচারীদের জন্য অভিন্ন বয়সসীমা এবং নতুন বেতন কাঠামো অনুমোদন করা হয়েছে। এ কাঠামোয় সর্বনিম্ন বেতন ২০ হাজার এবং সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা নির্ধারণের কথা বলা হয়েছে।

শিক্ষাক্ষেত্রে পরিবর্তনের উদ্যোগের কথা জানিয়ে তিনি বলেন, বিশ্ববিদ্যালয় ও কলেজ পর্যায়ে কারিগরি শিক্ষাকে বাধ্যতামূলক করা হয়েছে। উচ্চশিক্ষায় শীর্ষ ৫ শতাংশ মেধাবী শিক্ষার্থীকে শতভাগ সরকারি বৃত্তি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। একই সঙ্গে এসএসসি পরীক্ষায় সর্বোচ্চ মেধাবীদের বিনামূল্যে ল্যাপটপ দেওয়ার উদ্যোগও নেওয়া হয়েছে।

কওমি ও আলিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিত করতে বিনামূল্যে সুষম খাবার দেওয়ার একটি রূপরেখা প্রণয়ন করা হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা। পাশাপাশি শিক্ষক দিবস উপলক্ষে দেশের সেরা ১০০ শিক্ষককে এক লাখ টাকা করে পুরস্কার দেওয়ার উদ্যোগের কথাও তুলে ধরেন তিনি।

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি