1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করাতে মালয়েশিয়া গেলেন মির্জা আব্বাস গাজীপুরে সিগারেট কারখানায় দেয়াল টপকে ভ্যাট কর্মকর্তাদের অভিযান, ৭২ কোটি টাকার রাজস্ব ফাঁকি উদঘাটন তরুণদের উদ্যোক্তা করতে বছরে ৫ হাজার জনকে ২০ লাখ টাকা ঋণ জুলাই জাদুঘরের মহাপরিচালক হলেন সাংবাদিক এহসান মাহমুদ একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন তিতাসে দেশের সবচেয়ে গভীর কূপ খনন, দিনে মিলবে ৪৫ মিলিয়ন ঘনফুট গ্যাস সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতা করা উচিত পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’ ময়মনসিংহ মেডিকেলে আগুন: জেলা প্রশাসনের পৃথক তদন্ত কমিটি ডিসেম্বর পর্যন্ত দেশে জ্বালানি তেলের সংকট হবে না: বিপিসি চেয়ারম্যান

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করাতে মালয়েশিয়া গেলেন মির্জা আব্বাস

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস।

বুধবার (১৬ সেপ্টেম্বর) বেলা ১১টা ৪৫ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তিনি মালয়েশিয়ার উদ্দেশে রওনা হন।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিয়মিত পরীক্ষা-নিরীক্ষার অংশ হিসেবেই তার এই মালয়েশিয়া সফর। প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা শেষ করে দ্রুত দেশে ফেরার কথা রয়েছে তার।

এ সফরে মির্জা আব্বাসের সঙ্গে রয়েছেন তার স্ত্রী আফরোজা আব্বাস।

এদিকে মির্জা আব্বাসের পরিবারের সদস্য ও দলীয় নেতাকর্মীরা তার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরপরই অসুস্থ হয়ে পড়ার পর দীর্ঘ সময় দেশের বাইরে থেকে চিকিৎসা নিয়েছিলেন মির্জা আব্বাস।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি