1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
শিরোনামঃ
জাফর ইকবাল ও মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ সম্পত্তি হস্তান্তর বিল নিয়ে আইনমন্ত্রীর সঙ্গে উলামায়ে কেরামদের বৈঠক নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করাতে মালয়েশিয়া গেলেন মির্জা আব্বাস গাজীপুরে সিগারেট কারখানায় দেয়াল টপকে ভ্যাট কর্মকর্তাদের অভিযান, ৭২ কোটি টাকার রাজস্ব ফাঁকি উদঘাটন তরুণদের উদ্যোক্তা করতে বছরে ৫ হাজার জনকে ২০ লাখ টাকা ঋণ জুলাই জাদুঘরের মহাপরিচালক হলেন সাংবাদিক এহসান মাহমুদ একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন তিতাসে দেশের সবচেয়ে গভীর কূপ খনন, দিনে মিলবে ৪৫ মিলিয়ন ঘনফুট গ্যাস সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতা করা উচিত পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’

জাফর ইকবাল ও মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

২০২৪ সালের জুলাই অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এ এস এম মাকসুদ কামাল, লেখক ড. মুহম্মদ জাফর ইকবালসহ আটজনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন।

বুধবার (১৬ সেপ্টেম্বর) ট্রাইব্যুনালের রেজিস্ট্রার কার্যালয়ে অভিযোগপত্র জমা দেওয়া হয়।

অভিযোগের তালিকায় থাকা অন্যরা হলেন—ঢাবি অধ্যাপক এ কে এম জামাল উদ্দিন, অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান, ঢাবি ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন এবং সাধারণ সম্পাদক তানবীর হাসান সৈকত।

অভিযুক্ত আটজনের মধ্যে শামসুদ্দিন চৌধুরী মানিক, এ কে এম জামাল উদ্দিন ও তানবীর হাসান সৈকত বর্তমানে কারাগারে রয়েছেন। বাকি পাঁচজন পলাতক বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে।

অভিযোগ দাখিলের পর প্রসিকিউটর গাজী মোনাওয়ার হোসেন তামিম সাংবাদিকদের জানান, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে উসকানি, ষড়যন্ত্র, চেষ্টা ও প্ররোচনার অভিযোগ আনা হয়েছে।

প্রসিকিউশনের দাবি অনুযায়ী, মাকসুদ কামাল উসকানিমূলক বক্তব্য দেওয়ার পাশাপাশি ষড়যন্ত্রে যুক্ত ছিলেন। এর পরিপ্রেক্ষিতে আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগ, যুবলীগ ও পুলিশের হামলার অভিযোগ রয়েছে।

এই অভিযোগের ভিত্তিতেই আটজনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি