1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুরে শিক্ষকদের কক্ষে রেখে তালা ঝুলিয়ে দেয় ফেল করা শিক্ষার্থীরা ঈশ্বরগঞ্জে মহাসড়ক থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার সাকিব ‘ফালতু’ কথা বলে সরকারকে বেকায়দায় ফেলতে চান ১১ শিক্ষক মিলে পাস করাতে পারেননি ৩ শিক্ষার্থীকে রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি কী বার্তা দি‌তে হঠাৎ দি‌ল্লি গে‌লেন দীনেশ ত্রিবেদী? ‘নথি’ বলছে গভর্নিং বডির হাতে নিয়োগ, মন্ত্রীর দাবি ‘সিদ্ধান্ত হয়নি’ ময়মনসিংহে ৫ পরীক্ষার্থীর ৭ শিক্ষক, পাস করেনি কেউ কারামুক্ত আ.লীগ নেতাকর্মীদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আটক ৪ বাংলাদেশ চায় হাসিনা এবং হা‌দির হত্যাকারীদের প্রত্যর্পণ ত্বরান্বিত হোক

জঙ্গল-সলিমপুরে গড়ে উঠবে দুটি পুলিশ একাডেমি: চট্টগ্রাম এসপি

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৭ মে, ২০২৬

চট্টগ্রামের আলোচিত জঙ্গল-সলিমপুর এলাকায় সরকারের পরিকল্পনা অনুযায়ী দুটি পুলিশ একাডেমি স্থাপন করা হবে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার মাসুদ আলম। তিনি বলেন, বর্তমানে এলাকাটিতে অস্থায়ীভাবে দুটি পুলিশ ক্যাম্প পরিচালিত হচ্ছে এবং যৌথ বাহিনীর অভিযানে সেখানে প্রশাসনিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা সম্ভব হয়েছে।

রোববার (১৭ মে) বেলা ১১টার দিকে চট্টগ্রাম পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব তথ্য জানান।

পুলিশ সুপার বলেন, একসময় জঙ্গল-সলিমপুরকে ‘দেশের ভেতর আরেক দেশ’ বলে মনে হতো। তবে সাম্প্রতিক অভিযানের পর আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি সেখানে দৃশ্যমান হয়েছে এবং পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে।

তিনি জানান, কোনো একটি পক্ষকে সরানোর পর যেন অন্য কোনো গোষ্ঠী সেখানে প্রভাব বিস্তার করতে না পারে, সে বিষয়েও প্রশাসন সতর্ক রয়েছে। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী এলাকাটিতে দুটি পুলিশ একাডেমি নির্মাণের প্রস্তুতি চলছে।

মতবিনিময় সভায় পুলিশের জবাবদিহিতা ও সেবার মান নিয়েও কথা বলেন এসপি মাসুদ আলম। তিনি বলেন, গত বছরের ৫ আগস্টের পর পুলিশ বাহিনী বড় ধরনের চাপের মধ্যে পড়ে। সদস্যদের মনোবল পুনর্গঠনে সরকারের উচ্চপর্যায় থেকে উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি সতর্ক করে বলেন, কোনো পুলিশ সদস্য অভিযোগ গ্রহণে অবহেলা করলে বা দায়িত্ব পালনে গাফিলতি করলে তার বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হবে।

দক্ষিণ চট্টগ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। বিশেষ করে সাতকানিয়া, লোহাগাড়া, চন্দনাইশ, আনোয়ারা ও বাঁশখালী এলাকায় অপহরণ, মুক্তিপণ আদায় এবং চাঁদাবাজি বেড়েছে বলে উল্লেখ করেন এসপি। এসব অপরাধ নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ নেওয়ার কথাও জানান তিনি।

রাউজানের পরিস্থিতি নিয়ে এক প্রশ্নের জবাবে মাসুদ আলম বলেন, এলাকাটি পাহাড়ি ও দুর্গম হওয়ায় সেখানে পরিকল্পিতভাবে অভিযান পরিচালনা করতে হবে। যথাযথ কৌশল ছাড়া অভিযান চালালে সফলতা পাওয়া কঠিন হবে বলেও মন্তব্য করেন তিনি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি