1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল

ডুয়েটে ভিসি নিয়োগ ঘিরে সংঘর্ষ, উত্তপ্ত ক্যাম্পাসে আহত অন্তত ১৫

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৭ মে, ২০২৬

নতুন উপাচার্য নিয়োগকে কেন্দ্র করে গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) ক্যাম্পাসে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শিক্ষার্থী ও বহিরাগতদের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া এবং ইটপাটকেল নিক্ষেপে অন্তত ১৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

রোববার (১৭ মে) সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে উত্তেজনার সূত্রপাত হয়। পরে পরিস্থিতি পুরো ক্যাম্পাসজুড়ে ছড়িয়ে পড়ে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে গাজীপুর জেলা পুলিশসহ বিভিন্ন বাহিনীর সদস্যরা ক্যাম্পাসে অবস্থান নেন।

গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, গত বৃহস্পতিবার (১৪ মে) অধ্যাপক ডা. মোহাম্মদ ইকবালক হোসেনকে ডুয়েটের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। প্রজ্ঞাপন জারির পরপরই শিক্ষার্থীদের একটি অংশ আন্দোলনে নামে এবং ওই রাতেই বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেয়।

পরে রোববার সকালে আবারও আন্দোলন শুরু হলে পরিস্থিতি নতুন মোড় নেয়। অভিযোগ রয়েছে, ভিসির সমর্থনে কিছু বহিরাগত ব্যক্তি ক্যাম্পাসে প্রবেশ করে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। এরপর দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে।

আন্দোলনকারী শিক্ষার্থীরা বলছেন, ডুয়েট একটি বিশেষায়িত প্রকৌশল বিশ্ববিদ্যালয়। তাই প্রতিষ্ঠানটির প্রশাসনিক ও একাডেমিক কাঠামো সম্পর্কে অভিজ্ঞ কোনো অভ্যন্তরীণ শিক্ষককেই উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া উচিত। বহিরাগত কাউকে এ পদে বসানোর সিদ্ধান্ত তারা মেনে নিতে পারছেন না।

শিক্ষার্থীদের দাবি, বিশ্ববিদ্যালয়ের বাস্তবতা ও প্রকৌশলভিত্তিক শিক্ষা ব্যবস্থার সঙ্গে পরিচিত একজন শিক্ষককে ভিসি হিসেবে নিয়োগ দিলে প্রশাসনিক স্থিতিশীলতা বজায় রাখা সহজ হবে।

গাজীপুরের পুলিশ সুপার মো. শরিফ উদ্দিন বলেন, গত কয়েকদিন ধরেই ডুয়েটে নতুন উপাচার্য নিয়োগকে কেন্দ্র করে উত্তেজনা চলছিল। রোববার সকালে সেই পরিস্থিতি আরও জটিল আকার নেয়। আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।

ঘটনার পর পুরো ক্যাম্পাসে উদ্বেগ ও উত্তেজনা বিরাজ করছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি