1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ১৭ মে ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
বিয়ের দাওয়াত দিতে ভারতে গিয়ে বিএসএফের হাতে আটক বাংলাদেশি জঙ্গল-সলিমপুরে গড়ে উঠবে দুটি পুলিশ একাডেমি: চট্টগ্রাম এসপি আবু সাঈদ হত্যা মামলায় বেরোবির সাবেক ভিসিকে কারাগারে পাঠানোর নির্দেশ সাবেক প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহার জানাজায় প্রধানমন্ত্রীর অংশগ্রহণ মোটরসাইকেলের ওপর নতুন কর আরোপ না করার আহ্বান বিরোধীদলীয় নেতার ডুয়েটে ভিসি নিয়োগ ঘিরে সংঘর্ষ, উত্তপ্ত ক্যাম্পাসে আহত অন্তত ১৫ ভালুকায় উচ্ছেদ অভিযান ঘিরে মহাসড়ক অবরোধ, ঘণ্টাব্যাপী যান চলাচল বন্ধ দহগ্রাম সীমান্তে আটক পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক ডিজি সাব্বির বিন শামস আবু সাঈদ হত্যা মামলায় ঢাকায় গ্রেপ্তার বেরোবির সাবেক ভিসি হাসিবুর রশীদ শেরপুরে হামের উপসর্গে ৯ মাসের শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৬০

আবু সাঈদ হত্যা মামলায় বেরোবির সাবেক ভিসিকে কারাগারে পাঠানোর নির্দেশ

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৭ মে, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলায় দণ্ডপ্রাপ্ত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাবেক উপাচার্য ড. হাসিবুর রশিদকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

রোববার (১৭ মে) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ হাজির করা হলে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এ আদেশ দেন। ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য ছিলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

আদালতে রাষ্ট্রপক্ষের হয়ে শুনানি করেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। তিনি সাজা পরোয়ানা কার্যকরের স্বার্থে হাসিবুর রশিদকে কারাগারে পাঠানোর আবেদন জানান। পরে ট্রাইব্যুনাল সেই আবেদন মঞ্জুর করেন।

এর আগে গত ৯ এপ্রিল আবু সাঈদ হত্যাকাণ্ডকে কেন্দ্র করে দায়ের হওয়া মানবতাবিরোধী অপরাধ মামলার রায়ে ট্রাইব্যুনাল ২৮ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেন। সেই রায়ে সাবেক ভিসি হাসিবুর রশিদকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

আদালতের রায়ের পর থেকেই তিনি পলাতক ছিলেন। পরে শনিবার (১৬ মে) রাতে রাজধানীর মোহাম্মদপুর এলাকার সলিমুল্লাহ রোড থেকে তাকে আটক করা হয়। স্থানীয় ছাত্রদলের নেতাকর্মীরা তাকে শনাক্ত করে আটকে রাখলে পরে পুলিশ এসে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি