1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ১৭ মে ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
ফিটনেস সংকট ও অদক্ষ চালকের কারণেই বাড়ছে সড়ক দুর্ঘটনা: সেতুমন্ত্রী বিয়ের দাওয়াত দিতে ভারতে গিয়ে বিএসএফের হাতে আটক বাংলাদেশি জঙ্গল-সলিমপুরে গড়ে উঠবে দুটি পুলিশ একাডেমি: চট্টগ্রাম এসপি আবু সাঈদ হত্যা মামলায় বেরোবির সাবেক ভিসিকে কারাগারে পাঠানোর নির্দেশ সাবেক প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহার জানাজায় প্রধানমন্ত্রীর অংশগ্রহণ মোটরসাইকেলের ওপর নতুন কর আরোপ না করার আহ্বান বিরোধীদলীয় নেতার ডুয়েটে ভিসি নিয়োগ ঘিরে সংঘর্ষ, উত্তপ্ত ক্যাম্পাসে আহত অন্তত ১৫ ভালুকায় উচ্ছেদ অভিযান ঘিরে মহাসড়ক অবরোধ, ঘণ্টাব্যাপী যান চলাচল বন্ধ দহগ্রাম সীমান্তে আটক পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক ডিজি সাব্বির বিন শামস আবু সাঈদ হত্যা মামলায় ঢাকায় গ্রেপ্তার বেরোবির সাবেক ভিসি হাসিবুর রশীদ

ভালুকায় উচ্ছেদ অভিযান ঘিরে মহাসড়ক অবরোধ, ঘণ্টাব্যাপী যান চলাচল বন্ধ

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৬ মে, ২০২৬

ময়মনসিংহের ভালুকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ফুটপাত ব্যবসায়ীদের বিক্ষোভ ও সড়ক অবরোধের কারণে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। এতে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজট তৈরি হয়ে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

শনিবার (১৬ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার সিডস্টোর বাজার বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, মহাসড়কের পাশে গড়ে ওঠা বিভিন্ন অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করতে ঘটনাস্থলে যান ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফিরোজ হোসেন। এ সময় ফুটপাতের ব্যবসায়ীরা অভিযানের বিরোধিতা করেন।

একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে বিক্ষুব্ধ ব্যবসায়ীরা মহাসড়কের দু’পাশে আগুন জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করেন। এতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।

ফুটপাত ব্যবসায়ীদের দাবি, পুনর্বাসনের কোনো ব্যবস্থা ছাড়াই উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। জীবিকা হারানোর আশঙ্কা থেকেই তারা প্রতিবাদে নামেন বলে জানান।

পরিস্থিতির অবনতি হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিযান স্থগিত করে ঘটনাস্থল ত্যাগ করেন। পরে স্থানীয় রাজনৈতিক নেতারা ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা শুরু করেন।

জানা গেছে, হবিরবাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বাশান এবং সাবেক হবিরবাড়ী ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক রফি উদ্দিন সরকার রফিক ঘটনাস্থলে গিয়ে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন। প্রশাসনের সঙ্গে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের আশ্বাস দিলে ব্যবসায়ীরা রাত সাড়ে ৮টার দিকে অবরোধ তুলে নেন।

এরপর ধীরে ধীরে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। তবে এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা ও উত্তেজনা তৈরি হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি