1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ১৭ মে ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
ফিটনেস সংকট ও অদক্ষ চালকের কারণেই বাড়ছে সড়ক দুর্ঘটনা: সেতুমন্ত্রী বিয়ের দাওয়াত দিতে ভারতে গিয়ে বিএসএফের হাতে আটক বাংলাদেশি জঙ্গল-সলিমপুরে গড়ে উঠবে দুটি পুলিশ একাডেমি: চট্টগ্রাম এসপি আবু সাঈদ হত্যা মামলায় বেরোবির সাবেক ভিসিকে কারাগারে পাঠানোর নির্দেশ সাবেক প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহার জানাজায় প্রধানমন্ত্রীর অংশগ্রহণ মোটরসাইকেলের ওপর নতুন কর আরোপ না করার আহ্বান বিরোধীদলীয় নেতার ডুয়েটে ভিসি নিয়োগ ঘিরে সংঘর্ষ, উত্তপ্ত ক্যাম্পাসে আহত অন্তত ১৫ ভালুকায় উচ্ছেদ অভিযান ঘিরে মহাসড়ক অবরোধ, ঘণ্টাব্যাপী যান চলাচল বন্ধ দহগ্রাম সীমান্তে আটক পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক ডিজি সাব্বির বিন শামস আবু সাঈদ হত্যা মামলায় ঢাকায় গ্রেপ্তার বেরোবির সাবেক ভিসি হাসিবুর রশীদ

বিয়ের দাওয়াত দিতে ভারতে গিয়ে বিএসএফের হাতে আটক বাংলাদেশি

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৭ মে, ২০২৬

ভারতে আত্মীয়ের বাড়িতে বিয়ের নিমন্ত্রণপত্র পৌঁছে দিতে গিয়ে সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর হাতে আটক হন দিনাজপুরের এক বাংলাদেশি নাগরিক। পরে বিজিবি-বিএসএফের পতাকা বৈঠকের মাধ্যমে তাকে দেশে ফিরিয়ে আনা হয়।

শনিবার (১৬ মে) বিকেলে সীমান্ত এলাকায় দুই বাহিনীর মধ্যে অনুষ্ঠিত বৈঠক শেষে আটক ব্যক্তিকে বিজিবির কাছে হস্তান্তর করা হয়।

আটক ব্যক্তি আতাউস সামাদ আতু (৪৪)। তিনি দিনাজপুরের পার্বতীপুর উপজেলার খলিলপুর সরদারপাড়া গ্রামের বাসিন্দা এবং মৃত সাদিকুল ইসলামের ছেলে।

বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার রাতে হিলি সীমান্তের হাড়ি পুকুর এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন আতাউস সামাদ। সেখানে বসবাসরত তার বোনের বাড়িতে বিয়ের দাওয়াত কার্ড পৌঁছে দিতে গিয়েছিলেন তিনি।

পরে আত্মীয়ের বাড়ি থেকে তাকে আটক করে বিএসএফ। বিষয়টি জানার পর বিজিবিকে অবহিত করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী।

শনিবার বিকেলে কোম্পানি কমান্ডার পর্যায়ে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে বিএসএফ আটক বাংলাদেশি নাগরিককে বিজিবির কাছে হস্তান্তর করে।

পরে বিজিবি সদস্যরা তাকে হিলি থানায় নিয়ে যায়। হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন জানান, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে আতাউস সামাদকে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি