1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু ১/১১’র সময় ডিজিএফআইর বন্দিশালায় রাখা হয় বর্তমান প্রধানমন্ত্রীকে: চিফ প্রসিকিউটর ‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’ মজুতদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, যা করার ভেবেচিন্তে করবেন: আইনমন্ত্রী জুলাই জাদুঘরকে স্বায়ত্তশাসিত হিসেবে স্বীকৃতি দিয়ে আইনের দাবি নাহিদের

আবু সাঈদ হত্যা মামলায় ঢাকায় গ্রেপ্তার বেরোবির সাবেক ভিসি হাসিবুর রশীদ

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৬ মে, ২০২৬

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলায় দণ্ডপ্রাপ্ত বিশ্ববিদ্যালয়টির সাবেক উপাচার্য ড. হাসিবুর রশীদকে রাজধানী ঢাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১৬ মে) দিবাগত রাতে মোহাম্মদপুর এলাকার একটি বাসা থেকে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দীন।

পুলিশ জানায়, সলিমুল্লাহ রোডের একটি বাসায় অভিযান চালিয়ে সাবেক এই ভিসিকে গ্রেপ্তার করা হয়। পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শুরু করা হয়েছে।

এর আগে গত ৯ এপ্রিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আবু সাঈদ হত্যা মামলার রায়ে ড. হাসিবুর রশীদকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেন। একই মামলায় আরও কয়েকজন পুলিশ কর্মকর্তা, বিশ্ববিদ্যালয় কর্মকর্তা-কর্মচারী ও ছাত্রলীগ নেতাকর্মীকেও বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়।

ট্রাইব্যুনালের রায়ে দুই সাবেক পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। তারা হলেন সাবেক এএসআই আমির হোসেন ও সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়। এছাড়া তিন সাবেক পুলিশ কর্মকর্তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।

মামলার রায়ে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষক ও প্রশাসনিক কর্মকর্তাকেও সাজা দেওয়া হয়। এর মধ্যে গণিত বিভাগের সাবেক সহযোগী অধ্যাপক মো. মশিউর রহমান এবং লোকপ্রশাসন বিভাগের সাবেক সহযোগী অধ্যাপক আসাদুজ্জামান মণ্ডলকে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

এছাড়া বিশ্ববিদ্যালয়ের সাবেক কর্মকর্তা-কর্মচারী, রংপুর মহানগর পুলিশের কয়েকজন সাবেক কর্মকর্তা এবং ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীকেও তিন থেকে ১০ বছর পর্যন্ত বিভিন্ন মেয়াদে দণ্ড দেওয়া হয়েছে। তাদের মধ্যে কয়েকজন গ্রেপ্তার থাকলেও অধিকাংশ এখনও পলাতক রয়েছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি