1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১২:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
১১ শিক্ষক মিলে পাস করাতে পারেননি ৩ শিক্ষার্থীকে রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি কী বার্তা দি‌তে হঠাৎ দি‌ল্লি গে‌লেন দীনেশ ত্রিবেদী? ‘নথি’ বলছে গভর্নিং বডির হাতে নিয়োগ, মন্ত্রীর দাবি ‘সিদ্ধান্ত হয়নি’ ময়মনসিংহে ৫ পরীক্ষার্থীর ৭ শিক্ষক, পাস করেনি কেউ কারামুক্ত আ.লীগ নেতাকর্মীদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আটক ৪ বাংলাদেশ চায় হাসিনা এবং হা‌দির হত্যাকারীদের প্রত্যর্পণ ত্বরান্বিত হোক ‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী

দহগ্রাম সীমান্তে আটক পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক ডিজি সাব্বির বিন শামস

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৬ মে, ২০২৬

লালমনিরহাটের দহগ্রাম সীমান্ত এলাকায় ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক মহাপরিচালক (ডিজি) সাব্বির বিন শামসকে আটক করেছে পুলিশ।

শনিবার (১৬ মে) দুপুরে পাটগ্রাম উপজেলার দহগ্রাম এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদের জন্য জেলা গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

রাতে বিষয়টি নিশ্চিত করেন লালমনিরহাটের পুলিশ সুপার মো. আসাদুজ্জামান। তিনি জানান, সীমান্ত এলাকা দিয়ে সন্দেহজনকভাবে প্রবেশের পর স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ অভিযান চালায়। পরে সাব্বির বিন শামসকে আটক করা হয়।

পুলিশের দাবি, আটক ব্যক্তির কাছ থেকে মোট সাতটি পাসপোর্ট উদ্ধার করা হয়েছে। এর মধ্যে দুটি কূটনৈতিক পাসপোর্টও রয়েছে। প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, তিনি ভারত থেকে অননুমোদিত পথে দেশে ঢুকেছিলেন।

পুলিশ সুপার আরও জানান, সাব্বির বিন শামসের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি মামলাও রয়েছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।

আওয়ামী লীগ সরকারের সময়ে চুক্তিভিত্তিক নিয়োগে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া লন্ডনে বাংলাদেশ হাইকমিশনে মিনিস্টার পদেও কর্মরত ছিলেন তিনি।

আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, জিজ্ঞাসাবাদ শেষে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়ার মাধ্যমে তাকে আদালতে পাঠানো হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি