1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু ১/১১’র সময় ডিজিএফআইর বন্দিশালায় রাখা হয় বর্তমান প্রধানমন্ত্রীকে: চিফ প্রসিকিউটর ‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’ মজুতদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, যা করার ভেবেচিন্তে করবেন: আইনমন্ত্রী জুলাই জাদুঘরকে স্বায়ত্তশাসিত হিসেবে স্বীকৃতি দিয়ে আইনের দাবি নাহিদের

মা-বোনের দ্বন্দ্বে দুলাভাইয়ের ছুরিকাঘাতে শ্যালক খুন

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৪ ডিসেম্বর, ২০২১

নেত্রকোনার আটপাড়ায় মা ও বোনের ঝগড়া থামাতে মাকে ফিরিয়ে আনতে গেলে দুলাভাইয়ের ছুড়িকাঘাতে শ্যালক পিয়াস মিয়া (১৯) নিহত হয়েছে। সোমবার রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পিয়াস আটপাড়া উপজেলার বানিয়াগাতি গ্রামের মজু মিয়ার ছেলে।

আটপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাফর ইকবাল বিষয়টি নিশ্চিত করে জানান আসামি ধরা হয়েছে। ওসি আরো জানান, জমি সংক্রান্ত এবং পারিবারিক কলহের জের ধরে সন্ধ্যায় রুমেলা আক্তার (৫০) ও তার মেয়ে হেনা আক্তারের (৩০) ঝগড়া লাগে।

উপজেলার শ্রীরামপাশা গ্রামে জনৈক রাসেল মিয়ার ধানী পতিত জমিতে বিরোধ চলাকালে মা বোনের সৃষ্ট ঝগড়া থামতে রুমেলা আক্তারের ছেলে পিয়াস মাকে নিয়ে আসতে যান। মাকে ফিরিয়ে আনতে গেলে শ্রীরামপাশা গ্রামের মৃত লালু ফকিরের ছেলে বোন জামাই (দুলাভাই) সুনু ফকির (৪৫) এর সাথে মারামারি হয় শ্যালক পিয়াসের। মারামারির এক পর্যায়ে দুলাভাই সুনু ফকির (৪৫) এর হাতে থাকা ছুরি দিয়ে পিয়াস মিয়ার (১৯) গলায় টান দিয়ে কেটে গুরুতর রক্তাক্ত জখম করে। এ সময় সেখানে উপস্থিত থাকা লোকজন পিয়াস মিয়াকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক পিয়াসকে মৃত ঘোষণা করেন।

অন্যদিকে মারামারির ঘটনায় দুলাভাই সনু ফকির ও বোন হেনা আক্তার নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ভর্তি হন। পিয়াসের মৃত্যু খবর না পাওয়ায় তারা হাসপাতাল ছেড়ে পালাতে পারেনি। এদিকে নেত্রকোনা সদর মডেল থানার ওসি খন্দকার শাকের আহমেদের সহযোগিতায় সনু ফকিরকে আটক করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি