1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
ময়মনসিংহে নারী শিক্ষার্থীদের উত্যক্তকারী গ্রেফতার, সিরাজগঞ্জে অভিযান সংরক্ষিত নারী আসনে ৪৯ প্রার্থী এককভাবে নির্বাচিত ভোজ্যতেলের দাম বাড়ল: বোতলজাত সয়াবিন লিটারে এখন ১৯৯ টাকা সব খাতে করছাড় নয়, ব্যবসা সহজ করতে সহায়ক পদক্ষেপ: অর্থমন্ত্রী প্রাথমিক শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ড্রেস-ব্যাগ: জুলাইয়ে পাইলট কার্যক্রম শুরু নোয়াখালীতে অদিতা হত্যা: সাবেক গৃহশিক্ষক রনির ফাঁসির রায় সংসদে হঠাৎ অসুস্থ এমপি বাশার, লবিতে গিয়ে খোঁজ নিলেন প্রধানমন্ত্রী সংসদে সেতুমন্ত্রীর তোপ: ‘রাজনীতি শিখুন, বিভ্রান্তি ছড়িয়ে লাভ নেই’ ঈদুল আজহা সামনে, মিলতে পারে টানা ১০ দিনের ছুটি! ফ্যামিলি কার্ডে ৩৭,৮১৪ পরিবারে ভাতা—সংসদে প্রধানমন্ত্রীর তথ্য

সংরক্ষিত নারী আসনে ৪৯ প্রার্থী এককভাবে নির্বাচিত

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের অধিকাংশ পদেই প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই প্রার্থীরা নির্বাচিত হতে যাচ্ছেন। ৫০টি আসনের মধ্যে ৪৯টিতে চূড়ান্ত বিজয়ীদের নাম গেজেট আকারে প্রকাশের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বুধবার (২৯ এপ্রিল) বিকেলে রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে আয়োজিত এক ব্রিফিংয়ে রিটার্নিং কর্মকর্তা মো. মঈন উদ্দিন খান এ তথ্য জানান।

তিনি বলেন, প্রার্থিতা প্রত্যাহারের নির্ধারিত সময়সীমা বুধবার শেষ হলেও কোনো প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেননি। ফলে এসব আসনে থাকা প্রার্থীরা কার্যত বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) তাদের নামের গেজেট প্রকাশ করা হবে।

ইসি সূত্র জানায়, চূড়ান্ত তালিকায় থাকা ৪৯ জনের মধ্যে বিএনপি জোটের প্রার্থী রয়েছেন ৩৬ জন। অন্যদিকে জামায়াত-এনসিপি ও ১১ দলীয় জোটের মনোনীত ১২ জন এবং একজন স্বতন্ত্র প্রার্থীও তালিকায় স্থান পেয়েছেন।

তবে একটি আসনের ফলাফল আপাতত ঘোষণা করা হচ্ছে না। ওই আসনকে ঘিরে উচ্চ আদালতে মামলা চলমান থাকায় সিদ্ধান্ত স্থগিত রাখা হয়েছে। আদালতের নির্দেশে নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র পুনরায় গ্রহণের বিষয়টিও বিবেচনায় রয়েছে।

এই পরিস্থিতিতে সংরক্ষিত নারী আসনের নির্বাচন প্রক্রিয়া নিয়ে নতুন আলোচনা তৈরি হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি