1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
সব খাতে করছাড় নয়, ব্যবসা সহজ করতে সহায়ক পদক্ষেপ: অর্থমন্ত্রী প্রাথমিক শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ড্রেস-ব্যাগ: জুলাইয়ে পাইলট কার্যক্রম শুরু নোয়াখালীতে অদিতা হত্যা: সাবেক গৃহশিক্ষক রনির ফাঁসির রায় সংসদে হঠাৎ অসুস্থ এমপি বাশার, লবিতে গিয়ে খোঁজ নিলেন প্রধানমন্ত্রী সংসদে সেতুমন্ত্রীর তোপ: ‘রাজনীতি শিখুন, বিভ্রান্তি ছড়িয়ে লাভ নেই’ ঈদুল আজহা সামনে, মিলতে পারে টানা ১০ দিনের ছুটি! ফ্যামিলি কার্ডে ৩৭,৮১৪ পরিবারে ভাতা—সংসদে প্রধানমন্ত্রীর তথ্য কুমিল্লায় কালবৈশাখীর তাণ্ডব: ৩৫ ট্রান্সফরমার নষ্ট, বিদ্যুৎহীন ১৭ উপজেলা সুস্থতার পথে মির্জা আব্বাস, শিগগিরই দেশে ফেরার আশা জলাবদ্ধতায় হাঁটু পানি, বেঞ্চে পা তুলে এসএসসি পরীক্ষা কুমিল্লায়

সংসদে হঠাৎ অসুস্থ এমপি বাশার, লবিতে গিয়ে খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬

জাতীয় সংসদের অধিবেশন চলার মাঝেই বিরোধীদলীয় সংসদ সদস্য হাফেজ রবিউল বাশার অসুস্থ হয়ে পড়লে তাৎক্ষণিকভাবে তাকে লবিতে নেওয়া হয়। পরে জোহরের বিরতিতে সেখানে গিয়ে তার শারীরিক অবস্থার খোঁজ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (২৯ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনের প্রথম পর্ব চলাকালে দুপুর প্রায় ১টা ৪০ মিনিটে সাতক্ষীরা-৩ আসনের এই এমপি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন।

তাৎক্ষণিকভাবে সহকর্মী সংসদ সদস্য ও সংসদ সচিবালয়ের কর্মীরা তাকে অধিবেশনকক্ষ থেকে সরিয়ে সংসদ লবিতে নিয়ে যান। সেখানে উপস্থিত চিকিৎসকরা দ্রুত প্রাথমিক চিকিৎসা প্রদান করেন।

পরবর্তীতে নামাজের বিরতির সময় প্রধানমন্ত্রী সংসদ লবিতে গিয়ে বাশারের শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজ নেন এবং প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা নিশ্চিত করার নির্দেশ দেন।

এ সময় জাতীয় সংসদের চিফ হুইপসহ অন্যান্য হুইপরা উপস্থিত ছিলেন।

এ ঘটনায় সংসদ ভবনে সাময়িক উদ্বেগের সৃষ্টি হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি