1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
অবসরোত্তর ভিভিআইপি মর্যাদার মেয়াদ কমল, এখন ৬ মাস রাতে ঝড়ের সতর্কবার্তা: ১০০ কিমি বেগে কালবৈশাখীর আশঙ্কা অর্ধশতাধিক শিক্ষার্থীকে সংসদ ভবন ঘুরিয়ে দেখালেন এমপি ড. শফিকুল ইসলাম মাসুদ ময়মনসিংহে নারী শিক্ষার্থীদের উত্যক্তকারী গ্রেফতার, সিরাজগঞ্জে অভিযান সংরক্ষিত নারী আসনে ৪৯ প্রার্থী এককভাবে নির্বাচিত ভোজ্যতেলের দাম বাড়ল: বোতলজাত সয়াবিন লিটারে এখন ১৯৯ টাকা সব খাতে করছাড় নয়, ব্যবসা সহজ করতে সহায়ক পদক্ষেপ: অর্থমন্ত্রী প্রাথমিক শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ড্রেস-ব্যাগ: জুলাইয়ে পাইলট কার্যক্রম শুরু নোয়াখালীতে অদিতা হত্যা: সাবেক গৃহশিক্ষক রনির ফাঁসির রায় সংসদে হঠাৎ অসুস্থ এমপি বাশার, লবিতে গিয়ে খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

অবসরোত্তর ভিভিআইপি মর্যাদার মেয়াদ কমল, এখন ৬ মাস

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬

দায়িত্ব ছাড়ার পর রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও প্রযোজ্য ক্ষেত্রে প্রধান উপদেষ্টার ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ (ভিভিআইপি) মর্যাদা এখন থেকে ৬ মাসের জন্য কার্যকর থাকবে—এমন সিদ্ধান্ত নিয়েছে সরকার।

২৩ এপ্রিল জারি করা এক প্রজ্ঞাপনে এ নির্দেশনা দেওয়া হয়। এতে বলা হয়েছে, দায়িত্ব হস্তান্তর বা পদত্যাগের দিন থেকে দেশের অভ্যন্তরে ছয় মাস পর্যন্ত তারা ভিভিআইপি হিসেবে বিবেচিত হবেন।

এর আগে ১০ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার একই সুবিধার মেয়াদ এক বছর নির্ধারণ করেছিল। তবে নতুন সিদ্ধান্তে সেই সময়সীমা কমানো হয়েছে।

তবে ড. ইউনূসের ক্ষেত্রে আগের এক বছরের ভিভিআইপি সুবিধা অপরিবর্তিত রাখা হয়েছে। অর্থাৎ নতুন প্রজ্ঞাপন ভবিষ্যতে দায়িত্ব ছাড়বেন এমন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও প্রধান উপদেষ্টাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে।

সরকারি সূত্র জানায়, প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে জারি করা প্রজ্ঞাপনে বিশেষ নিরাপত্তা বাহিনী আইন, ২০২১-এর ক্ষমতাবলে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।

পূর্ববর্তী নথিপত্র পর্যালোচনায় দেখা যায়, ২০০১ সালে এ সুবিধার মেয়াদ এক বছর থাকলেও পরবর্তীতে ২০০২ ও ২০০৬ সালে তা কমিয়ে তিন মাস করা হয়েছিল। সেই অভিজ্ঞতা বিবেচনায় এবার ছয় মাস নির্ধারণ করা হয়েছে।

এদিকে, এ সিদ্ধান্ত ঘিরে প্রশাসনিক মহলে আলোচনা শুরু হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি