1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
সব খাতে করছাড় নয়, ব্যবসা সহজ করতে সহায়ক পদক্ষেপ: অর্থমন্ত্রী প্রাথমিক শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ড্রেস-ব্যাগ: জুলাইয়ে পাইলট কার্যক্রম শুরু নোয়াখালীতে অদিতা হত্যা: সাবেক গৃহশিক্ষক রনির ফাঁসির রায় সংসদে হঠাৎ অসুস্থ এমপি বাশার, লবিতে গিয়ে খোঁজ নিলেন প্রধানমন্ত্রী সংসদে সেতুমন্ত্রীর তোপ: ‘রাজনীতি শিখুন, বিভ্রান্তি ছড়িয়ে লাভ নেই’ ঈদুল আজহা সামনে, মিলতে পারে টানা ১০ দিনের ছুটি! ফ্যামিলি কার্ডে ৩৭,৮১৪ পরিবারে ভাতা—সংসদে প্রধানমন্ত্রীর তথ্য কুমিল্লায় কালবৈশাখীর তাণ্ডব: ৩৫ ট্রান্সফরমার নষ্ট, বিদ্যুৎহীন ১৭ উপজেলা সুস্থতার পথে মির্জা আব্বাস, শিগগিরই দেশে ফেরার আশা জলাবদ্ধতায় হাঁটু পানি, বেঞ্চে পা তুলে এসএসসি পরীক্ষা কুমিল্লায়

প্রাথমিক শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ড্রেস-ব্যাগ: জুলাইয়ে পাইলট কার্যক্রম শুরু

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬

শিক্ষার্থীদের ব্যয় কমাতে নতুন উদ্যোগ নিচ্ছে সরকার। আগামী জুলাই থেকে দেশের প্রতিটি উপজেলায় দুটি প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষামূলকভাবে বিনা মূল্যে স্কুলড্রেস, ব্যাগ ও জুতা বিতরণ করা হবে।

বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে শীর্ষ ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক শেষে শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন এ তথ্য জানান। তিনি বলেন, বস্ত্র ও পাট, শিক্ষা এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সমন্বয়ে এ কর্মসূচি বাস্তবায়িত হবে।

প্রাথমিকভাবে প্রায় এক লাখ শিক্ষার্থীর জন্য পোশাক, ব্যাগ ও জুতা সরবরাহের প্রতিশ্রুতি পাওয়া গেছে বলে জানান শিক্ষামন্ত্রী। এ পর্যায়ে উদ্যোগটি কেবল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চালু হবে।

সভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। করপোরেট খাত থেকেও অংশ নেন বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোবহানসহ অন্য উদ্যোক্তারা।

প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, করপোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটির আওতায় ব্যবসায়ীরা এ উদ্যোগে অংশ নিতে আগ্রহ দেখিয়েছেন। চলতি বছরে পাইলট হিসেবে শুরু হলেও আগামী অর্থবছরে বড় পরিসরে কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্য রয়েছে।

তিনি আরও জানান, শিক্ষার্থীদের জন্য নির্ধারিত ইউনিফর্ম ও উপকরণে অভিন্নতা থাকবে। ছেলে ও মেয়ে শিক্ষার্থীরা আলাদা হলেও প্রত্যেকে নির্দিষ্ট নকশার পোশাক, জুতা ও ব্যাগ পাবে।

সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, বিনামূল্যে পাঠ্যবই ও মিড-ডে মিলের পাশাপাশি এখন থেকে পোশাক ও প্রয়োজনীয় সামগ্রীও সরবরাহ করা হলে অভিভাবকদের আর্থিক চাপ আরও কমবে।

বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোবহান বলেন, এই উদ্যোগে বেসরকারি খাত পাশে থাকবে। তারা শিক্ষার্থীদের জন্য ব্যাগ ও জুতা সরবরাহে সহযোগিতা করবেন এবং ভবিষ্যতে শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য বৈদ্যুতিক বাস দেওয়ার পরিকল্পনাও রয়েছে।

এ উদ্যোগ বাস্তবায়িত হলে প্রাথমিক শিক্ষায় অংশগ্রহণ আরও বাড়বে বলে সংশ্লিষ্টদের ধারণা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি