1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
নেত্রকোনায় দুই এমপির নেতৃত্বে বিএনপির বিক্ষোভ মিছিল ষড়যন্ত্র, গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান আইজিপির বরিশালে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বাসভবনে আগুন শেখ হাসিনা ওপারে বসে দেশে অরাজকতা সৃষ্টি করছেন: সোহেল তাজ রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যার দায়ে মিয়ানমারকে দোষী সাব্যস্ত করল আইসিজে ভালুকায় কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের পাঁচ নেতাকর্মী গ্রেপ্তার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র, চীন, ভারতসহ পাঁচ কূটনীতিকের বৈঠক কটিয়াদীতে গোপনে মজুত করা ৪০০-এর বেশি লগি-বৈঠা উদ্ধার মোহনগঞ্জে মিষ্টিতে বিষের সন্দেহ, বিয়ে না করেই ফিরে গেলেন বরযাত্রীরা মুকসুদপুর থানায় আগুন দিয়েছেন আওয়ামী লীগ নেতাকর্মীরা

ষড়যন্ত্র, গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান আইজিপির

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনের পাশাপাশি ষড়যন্ত্র, গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। একই সঙ্গে মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার গুরুত্ব তুলে ধরেছেন তিনি।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলিস্তানে শহীদ নূর হোসেন ভলিবল স্টেডিয়ামে বাংলাদেশ পুলিশ ভলিবল (নারী ও পুরুষ) চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আইজিপি।

মো. আলী হোসেন ফকির বলেন, দেশের প্রচলিত আইন ও বিধিবিধান অনুসরণ করে পুলিশ পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে। দায়িত্ব পালনের ক্ষেত্রে কোনো ধরনের ষড়যন্ত্র, গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান।

খেলাধুলার গুরুত্ব প্রসঙ্গে আইজিপি বলেন, বর্তমান প্রধানমন্ত্রী খেলাধুলাকে শুধু বিনোদন নয়, পেশা হিসেবেও গ্রহণের উদ্যোগ নিয়েছেন। মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলা একটি কার্যকর মাধ্যম হতে পারে।

তিনি জানান, দেশের বিভিন্ন অঞ্চল থেকে তরুণ খেলোয়াড় বাছাইয়ের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি খেলাধুলায় ভালো ফল অর্জনের লক্ষ্যে পুলিশের বিভিন্ন ক্লাবের কর্মকর্তা ও খেলোয়াড়দের নিয়মিত অনুশীলন চালিয়ে যাওয়ার আহ্বান জানান।

বাংলাদেশ পুলিশ ভলিবল চ্যাম্পিয়নশিপের পুরুষ বিভাগে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) চ্যাম্পিয়ন হয়েছে। ফাইনালে তারা ঢাকা রেঞ্জকে পরাজিত করে। নারী বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে এপিবিএন, যারা ফাইনালে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশকে (সিএমপি) হারায়।

অনুষ্ঠানে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন আইজিপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) অতিরিক্ত আইজি এবং বাংলাদেশ পুলিশ ভলিবল ক্লাবের সভাপতি মো. মোস্তফা কামাল।

এ সময় অতিরিক্ত আইজিগণ, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, বাংলাদেশ পুলিশ ভলিবল ক্লাবের কর্মকর্তা ও খেলোয়াড়রা উপস্থিত ছিলেন।

প্রতিযোগিতায় পুরুষ বিভাগে ডিএমপির মিলন এবং নারী বিভাগে এপিবিএনের কেয়া সেরা খেলোয়াড় নির্বাচিত হন। অনুষ্ঠানে আইজিপি বিচ ভলিবলের জার্সিও উন্মোচন করেন। পরে তিনি ফাইনাল ম্যাচ উপভোগ করেন।

উল্লেখ্য, গত ৪ নভেম্বর বাংলাদেশ পুলিশ ভলিবল চ্যাম্পিয়নশিপ-২০২৬ শুরু হয়। এবারের প্রতিযোগিতায় পুরুষ বিভাগে ১৩টি এবং নারী বিভাগে ৬টি দল অংশ নেয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি