1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
শিরোনামঃ
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র, চীন, ভারতসহ পাঁচ কূটনীতিকের বৈঠক কটিয়াদীতে গোপনে মজুত করা ৪০০-এর বেশি লগি-বৈঠা উদ্ধার মোহনগঞ্জে মিষ্টিতে বিষের সন্দেহ, বিয়ে না করেই ফিরে গেলেন বরযাত্রীরা মুকসুদপুর থানায় আগুন দিয়েছেন আওয়ামী লীগ নেতাকর্মীরা ৩ বছরের মধ্যে বাংলাদেশের নিজস্ব স্যাটেলাইট মহাকাশে পাঠানোর ঘোষণা প্রধানমন্ত্রীর ইউসিবিএলের ২৫ কোটি টাকা আত্মসাৎ ও পাচার মামলায় সাইফুজ্জামানের ১৫ বছরের কারাদণ্ড নেত্রকোনায় লোকাল ট্রেনে আগুন, ভূমি অফিসে ককটেল বিস্ফোরণ টাঙ্গাইলে রাতের আঁধারে আগুনে পুড়ল জুলাই স্মৃতিস্তম্ভ দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, বাড়ানো হচ্ছে নিরাপত্তা কাদের মোল্লার ফাঁসি ‘ইতিহাসের নিকৃষ্টতম ঘটনা’

কটিয়াদীতে গোপনে মজুত করা ৪০০-এর বেশি লগি-বৈঠা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

কিশোরগঞ্জের কটিয়াদীতে অভিযান চালিয়ে ৪০০-এর বেশি লগি-বৈঠা উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৮ নভেম্বর) রাত ১০টার দিকে উপজেলার ধুলদিয়া ইউনিয়নে এ অভিযান পরিচালনা করা হয়।

কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযানটি চালায়।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ধুলদিয়া ইউনিয়নে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থলে থাকা ব্যক্তিরা সরে যান। পরে সেখানে তল্লাশি চালিয়ে ৪০০টির বেশি লগি-বৈঠা উদ্ধার করা হয়।

পুলিশের দাবি, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর উদ্দেশ্যে এসব লগি-বৈঠা গোপনে মজুত করা হয়েছিল। তবে এ ঘটনায় কারা জড়িত, তা শনাক্তের চেষ্টা চলছে।

কটিয়াদী মডেল থানার ওসি মো. রফিকুল ইসলাম বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ তৎপর রয়েছে। জননিরাপত্তা বিঘ্নিত করার যেকোনো অপচেষ্টা কঠোরভাবে মোকাবিলা করা হবে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি