1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১২:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
টাঙ্গাইলে রাতের আঁধারে আগুনে পুড়ল জুলাই স্মৃতিস্তম্ভ দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, বাড়ানো হচ্ছে নিরাপত্তা কাদের মোল্লার ফাঁসি ‘ইতিহাসের নিকৃষ্টতম ঘটনা’ প্রধানমন্ত্রীর সঙ্গে জামায়াত আমিরের বৈঠক, ঐক্যবদ্ধভাবে কাজের প্রত্যয় চাঁদপুরে দীপু মনি ও সুজিত রায় নন্দীর বাড়িতে আগুন উত্তরায় সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার ‘আলো আসবেই’ গ্রুপের অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি আটক নড়াইলে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হামলায় বিএনপির ২ নেতা নিহত সিরাজগঞ্জে আ.লীগের কার্যালয়, সাবেক এমপির বাড়ি ও ছাত্রলীগ নেতার বাসায় আগুন পিরোজপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা-আগুন

দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, বাড়ানো হচ্ছে নিরাপত্তা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

দেশের বিভিন্ন স্থানে ভাঙচুর, অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ ও নাশকতামূলক কর্মকাণ্ডের ঘটনার পর দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিমানবন্দরগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

বুধবার (১৮ নভেম্বর) এ নির্দেশনা দেওয়া হয় বলে বেবিচকের দায়িত্বশীল সূত্র জানিয়েছে।

নির্দেশনায় বিমানবন্দরের প্রবেশ ও বহির্গমনপথে তল্লাশি বাড়ানো, ল্যান্ডসাইড এলাকায় নজরদারি জোরদার এবং সার্বক্ষণিক টহল নিশ্চিত করতে বলা হয়েছে। পাশাপাশি বিমানবন্দরে প্রবেশকারী সব ধরনের যানবাহন আরও কঠোরভাবে তল্লাশির নির্দেশ দেওয়া হয়েছে।

বেবিচকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ল্যান্ডসাইড এলাকায় নিরাপত্তা জোরদারে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নকে (এপিবিএন) টহল ও নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে যানবাহন তল্লাশির কার্যক্রম আরও জোরদার করতে বলা হয়েছে।

বিমানবন্দর থানাকেও আশপাশের এলাকায় পুলিশের টহল বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। যেসব বিমানবন্দরে রাতে ফ্লাইট চলাচল করে না, সেসব স্থাপনাতেও রাতের বেলায় টহল, নজরদারি ও পর্যবেক্ষণ অব্যাহত রাখার নির্দেশনা রয়েছে।

এ ছাড়া বিমানবন্দরের ল্যান্ডসাইড এলাকায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর ক্যামেরার নজরদারি বাড়ানোর পরিকল্পনা করছে বেবিচক। এ বিষয়ে পুলিশের সঙ্গে আলোচনা হয়েছে। পুলিশের বিদ্যমান এআই ক্যামেরা নজরদারি ব্যবস্থার আওতায় বিমানবন্দর এলাকাকে যুক্ত করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

অন্যদিকে, ল্যান্ডসাইড এলাকার নিরাপত্তার দায়িত্বে থাকা এপিবিএনও নিজস্ব ক্যামেরা স্থাপনের পরিকল্পনা করছে বলে সূত্র জানিয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি