1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
শিরোনামঃ
নুসরাতের বাড়িতে শর্টসার্কিট থেকে আগুন লাগেনি: পল্লীবিদ্যুৎ সমিতি নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিকাণ্ড: তদন্ত শুরু, তিন কর্মদিবসে প্রতিবেদন সিলেটে সাবেক আ.লীগ এমপির গোপন সভার ঘটনায় গ্রেপ্তার ১৩, রিসোর্টে তালা দুদকের নতুন মহাপরিচালক হলেন মোহাম্মদ মোরশেদ আলম ঈশ্বরগঞ্জে ব্রহ্মপুত্রের বালু উত্তোলন: দুজনের কারাদণ্ড, দুজনকে ৩০ হাজার টাকা জরিমানা এমপির বাড়িতে আগুনে পেট্রোল বোমা বা নাশকতার সুনির্দিষ্ট আলামত মেলেনি: স্বরাষ্ট্রমন্ত্রী তারাকান্দায় নাশকতার মামলায় উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি গ্রেফতার ফুলবাড়িয়ায় গ্রামীণ ব্যাংক কার্যালয়ে আগুন, মুখ বাঁধা দুর্বৃত্তদের ভিডিও ভাইরাল গৌরীপুর উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আহসান উল্লাহ গ্রেফতার ঢাকার আদালত থেকে পালানো হত্যা মামলার আসামি কাউসার নেত্রকোণায় গ্রেপ্তার

নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিকাণ্ড: তদন্ত শুরু, তিন কর্মদিবসে প্রতিবেদন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

এনসিপি নেত্রী ও জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্য নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত শুরু হয়েছে। ঘটনার কারণ উদ্‌ঘাটনে জেলা প্রশাসন, পুলিশ, বিজিবি ও ফায়ার সার্ভিসের সমন্বয়ে গঠিত যৌথ তদন্ত কমিটি মাঠপর্যায়ে কাজ শুরু করেছে।

শুক্রবার (১৩ নভেম্বর) সকাল পৌনে ১১টার দিকে তদন্ত কমিটির সদস্যরা দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে নুসরাত তাবাসসুমের বাড়িতে যান। এ সময় তাঁরা আগুনে ক্ষতিগ্রস্ত পুরোনো পারিবারিক বাড়িটি পরিদর্শন করেন এবং প্রত্যক্ষদর্শীদের বক্তব্য লিপিবদ্ধ করেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গঠন করা চার সদস্যের এই তদন্ত কমিটির আহ্বায়ক করা হয়েছে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক আহমেদ মাহবুব-উল-ইসলামকে। ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আব্দুল ওয়াদুদ রয়েছেন সদস্যসচিব হিসেবে। অন্য দুই সদস্য হলেন বিজিবি কুষ্টিয়া সেক্টরের সহকারী পরিচালক (প্রশাসন) মেজর আশরারুল হক এবং অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) দেলোয়ার হোসেন।

কমিটি সূত্রে জানা গেছে, আগামী তিন কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশনা রয়েছে।

তদন্ত কমিটির আহ্বায়ক আহমেদ মাহবুব-উল-ইসলাম জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনার পর শুক্রবার থেকেই তদন্ত কার্যক্রম শুরু হয়েছে। ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন, সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য গ্রহণ এবং সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। দ্রুত তদন্ত শেষ করে প্রতিবেদন জমা দেওয়া হবে।

কমিটির সদস্য অতিরিক্ত পুলিশ সুপার দেলোয়ার হোসেন জানান, প্রত্যক্ষদর্শীদের জবানবন্দি ও বিভিন্ন সরকারি সংস্থার সহযোগিতায় তদন্ত চলছে। এ ঘটনায় দায়ের করা মামলার আসামিদের গ্রেপ্তারে পুলিশের দুটি দল মাঠে কাজ করছে।

এদিকে, অগ্নিকাণ্ডের ঘটনায় নুসরাত তাবাসসুম নিজেই বাদী হয়ে বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে দৌলতপুর থানায় মামলা করেন। মামলায় নিষিদ্ধ সংগঠন যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের আটজন শীর্ষ নেতাকে আসামি করা হয়েছে।

উল্লেখ্য, বুধবার (১১ নভেম্বর) দিবাগত মধ্যরাতে নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে আগুন লাগার ঘটনা ঘটে। তাঁর ও পরিবারের অভিযোগ, পতিত আওয়ামী লীগের নেতাকর্মীদের পেট্রোল বোমা হামলার কারণে এ অগ্নিকাণ্ড ঘটেছে। তবে ঘটনার প্রকৃত কারণ তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়ার অপেক্ষা রয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি