1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১০:০২ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুরের গজনী অবকাশে অস্ত্রের মুখে জিম্মি করে রাবির ৮ শিক্ষার্থীকে ছিনতাই নুসরাতের বাড়িতে শর্টসার্কিট থেকে আগুন লাগেনি: পল্লীবিদ্যুৎ সমিতি নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিকাণ্ড: তদন্ত শুরু, তিন কর্মদিবসে প্রতিবেদন সিলেটে সাবেক আ.লীগ এমপির গোপন সভার ঘটনায় গ্রেপ্তার ১৩, রিসোর্টে তালা দুদকের নতুন মহাপরিচালক হলেন মোহাম্মদ মোরশেদ আলম ঈশ্বরগঞ্জে ব্রহ্মপুত্রের বালু উত্তোলন: দুজনের কারাদণ্ড, দুজনকে ৩০ হাজার টাকা জরিমানা এমপির বাড়িতে আগুনে পেট্রোল বোমা বা নাশকতার সুনির্দিষ্ট আলামত মেলেনি: স্বরাষ্ট্রমন্ত্রী তারাকান্দায় নাশকতার মামলায় উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি গ্রেফতার ফুলবাড়িয়ায় গ্রামীণ ব্যাংক কার্যালয়ে আগুন, মুখ বাঁধা দুর্বৃত্তদের ভিডিও ভাইরাল গৌরীপুর উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আহসান উল্লাহ গ্রেফতার

শেরপুরের গজনী অবকাশে অস্ত্রের মুখে জিম্মি করে রাবির ৮ শিক্ষার্থীকে ছিনতাই

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার পর্যটনকেন্দ্র গজনী অবকাশে অস্ত্রের মুখে জিম্মি করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আট শিক্ষার্থীর কাছ থেকে মুঠোফোন, মানিব্যাগ ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে।

শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ৯টার দিকে পর্যটনকেন্দ্রটির ভেতরে এ ঘটনা ঘটে। শিক্ষা সফরে গিয়ে ছিনতাইয়ের শিকার হন বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের ওই আট শিক্ষার্থী।

ভুক্তভোগীদের ভাষ্য অনুযায়ী, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ প্রায় ৮০ জনের একটি দল শিক্ষা সফরের অংশ হিসেবে গজনী অবকাশে যান। সকালে নাশতা শেষে আট শিক্ষার্থী দল থেকে আলাদা হয়ে পর্যটনকেন্দ্রের বিভিন্ন স্থানে ঘুরছিলেন। এ সময় দুই ব্যক্তি আগ্নেয়াস্ত্র, ছুরি ও দেশীয় অস্ত্র নিয়ে তাঁদের পথরোধ করেন।

পরে অস্ত্রের ভয় দেখিয়ে শিক্ষার্থীদের জঙ্গলের ভেতরে নিয়ে মারধর করা হয়। একপর্যায়ে তাঁদের কাছ থেকে আটটি মুঠোফোন, মানিব্যাগ, নগদ টাকা, ব্যক্তিগত পোশাক ও প্রয়োজনীয় কাগজপত্র ছিনিয়ে নিয়ে পালিয়ে যান ওই দুই ব্যক্তি।

ভুক্তভোগী শিক্ষার্থী রিমন রায়হান জানান, সকালে আটজন একসঙ্গে ঘোরার সময় দুই ব্যক্তি তাঁদের জিজ্ঞাসাবাদ শুরু করেন। পরে পিস্তল দেখিয়ে জঙ্গলের দিকে নিয়ে যান। সেখানে মাথায় অস্ত্র ঠেকিয়ে সবার মুঠোফোন, মানিব্যাগ ও টাকা ছিনিয়ে নেওয়া হয়। এরপর সামনে দৌড়ে যেতে নির্দেশ দিয়ে পেছনে তাকালে গুলি করার হুমকি দেওয়া হয়।

সমাজকর্ম বিভাগের প্রভাষক তানভীর হোসেন বলেন, সকাল ৮টার দিকে তাঁরা পর্যটনকেন্দ্রে পৌঁছান। পরে আট শিক্ষার্থী ঘুরতে বের হলে তাঁদের অস্ত্রের মুখে জিম্মি করে মারধর করা হয় এবং মালামাল ছিনিয়ে নেওয়া হয়। পর্যটনকেন্দ্রের ঝুঁকিপূর্ণ স্থানগুলো চিহ্নিত করে কোনো সতর্কতামূলক নির্দেশনা না থাকার বিষয়েও তিনি উদ্বেগ প্রকাশ করেন।

ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে বলে জানিয়েছেন ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নূর মোহাম্মদ। তিনি বলেন, ছিনতাই হওয়া মুঠোফোন উদ্ধার এবং ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।

শেরপুরের পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম জানান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তাঁকে ফোন করে ঘটনার বিষয়ে জানিয়েছেন। পুলিশ ইতোমধ্যে প্রয়োজনীয় কার্যক্রম শুরু করেছে। তবে ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা শিক্ষা সফরে এলে আগে থেকে স্থানীয় প্রশাসনকে জানালে নিরাপত্তা নিশ্চিত করতে সুবিধা হবে বলে মন্তব্য করেন তিনি।

এদিকে, চীনের বেইজিংয়ে অবস্থানরত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম ছিনতাইয়ের শিকার শিক্ষার্থীদের খোঁজখবর নিয়েছেন। তিনি শেরপুরের জেলা প্রশাসন, পুলিশ সুপার ও স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে শিক্ষার্থীদের নিরাপত্তা এবং ছিনতাই হওয়া মালামাল উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান।

উপাচার্য বলেন, বিশ্ব চীনা ভাষা সম্মেলনে অংশ নিতে তিনি বর্তমানে বেইজিংয়ে রয়েছেন। ঘটনার খবর পাওয়ার পরপরই শেরপুরের পুলিশ সুপারের সঙ্গে কথা বলেছেন। পুলিশ শিক্ষার্থীদের মালামাল উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা করার আশ্বাস দিয়েছে।

তিনি আরও বলেন, ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ের কোনো বিভাগ শিক্ষা সফরে গেলে বিশ্ববিদ্যালয় প্রশাসন বা প্রক্টর দপ্তরকে অবহিত করে যাওয়া উচিত। এতে সংশ্লিষ্ট এলাকার প্রশাসনের সঙ্গে আগেই যোগাযোগ করে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া সম্ভব হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি