1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
পাকিস্তানে স্কুলের ছাদ ধসে ২৮ শিশু ও এক শিক্ষকের মৃত্যু মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর দুর্নীতির মামলায় আবেদ আলীর ছেলে সিয়ামের ৪ বছরের কারাদণ্ড ঢাকা থেকে রাজশাহীর পথে ক্রিকেটারদের ৮ লাগেজ উধাও, কয়েকটি উদ্ধার চেয়ারম্যানের সই জাল করে ১৫ লাখ টাকা উত্তোলনের অভিযোগ সচিবের বিরুদ্ধে বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ সাবেক উপমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই আর নেই মন্ত্রীর অজান্তে খাদ্যগুদাম পরিদর্শন, দায়িত্ব হারালেন এপিএস আবদুল আওয়াল শিশুদের বই পড়ায় আগ্রহী করতে ভ্রাম্যমাণ লাইব্রেরির উদ্যোগ চান প্রধানমন্ত্রী গড়াই নদীতে শহীদ আবরার ফাহাদের নামে সেতু নির্মাণের আশ্বাস প্রতিমন্ত্রীর

মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় একটি মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজের’ অভিযোগে দোষী সাব্যস্ত দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) মক্কা অঞ্চলে তাঁদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয় বলে জানিয়েছে সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশি হলেন নজরুল ইসলাম আব্দুল বাসির এবং সিথি আকতার। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতির বরাতে এ তথ্য জানিয়েছে চ্যানেল ২৪।

মন্ত্রণালয়ের বিবৃতি অনুযায়ী, মসজিদের ভেতরে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে দেশটির নিরাপত্তা কর্তৃপক্ষ তাঁদের গ্রেপ্তার করে। তদন্ত শেষে তাঁদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আনা হয়। পরে মামলাটি সংশ্লিষ্ট আদালতে পাঠানো হলে আদালত তাঁদের দোষী সাব্যস্ত করেন।

বিবৃতিতে বলা হয়, অপরাধের গুরুতরতা এবং সময় ও স্থানের পবিত্রতা লঙ্ঘনের বিষয়টি বিবেচনায় নিয়ে আদালত তাঁদের বিবেচনামূলক শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড দেন। পরবর্তী সময়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষও এ রায় বহাল রাখে। এরপর দণ্ড কার্যকরের জন্য রাজকীয় আদেশ জারি করা হয়।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ১৪ অক্টোবর বুধবার মক্কা অঞ্চলে নজরুল ইসলাম আব্দুল বাসির এবং সিথি আকতারের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়, মসজিদের পবিত্রতা লঙ্ঘন কিংবা এ ধরনের কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে নিরাপত্তা নিশ্চিত করা, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং ইসলামি আইন প্রয়োগে সৌদি সরকার দৃঢ়প্রতিজ্ঞ। ভবিষ্যতে কেউ এ ধরনের অপরাধের চেষ্টা করলে তাকেও আইনি পরিণতির মুখোমুখি হতে হবে বলে সতর্ক করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি