1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
রাজধানীতে বিশ্ববিদ্যালয়ের বাসের চাপায় অটোরিকশার ৪ যাত্রী নিহত মাদক ও চোরাচালানের নিরাপদ রুট হয়ে উঠছে ঝারিয়া–ময়মনসিংহ রেলপথ গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ জামালপুরের নতুন পুলিশ সুপার মো. কুদরত ই খুদা বাকৃবিতে গভীর রাতে অটোরিকশায় থাকা তরুণ-তরুণীকে নিরাপত্তা শাখায় সোপর্দ ওয়াই আকৃতির দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ঈশ্বরগঞ্জে বিশ্বেশ্বরী স্কুলে ১০ জন শিক্ষক অনুপস্থিত ৭ নভেম্বর উপলক্ষে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে পতাকা উত্তোলনের নির্দেশ হালুয়াঘাটে শ্রদ্ধা ও নানা আয়োজনে পালিত তেলিখালী যুদ্ধ দিবস বাকৃবিতে কনসার্ট, হলগুলোতে সাংস্কৃতিক অনুষ্ঠান ও সড়ক সংস্কারের দাবি ছাত্রদলের

গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬

ন্যূনতম ৩০ হাজার টাকা বেতন নির্ধারণের দাবিতে আন্দোলনের ষষ্ঠ দিনেও সড়কে নেমেছেন গাজীপুরের পোশাকশ্রমিকেরা। বুধবার সকালে মহানগরীর বড়বাড়ী এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভের একপর্যায়ে শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।

বুধবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে গাজীপুর মহানগরীর বোর্ডবাজারের বড়বাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। সংঘর্ষের কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে, সকাল সাড়ে ৯টার দিকে শ্রমিকেরা মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। তাঁদের সরিয়ে দিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এগিয়ে গেলে শ্রমিকদের সঙ্গে উত্তেজনা তৈরি হয়। একপর্যায়ে বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ছোড়ে।

এরপর বিক্ষোভকারীরা গাজীপুর মহানগরীর বাসন থানায় হামলার চেষ্টা করেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। থানার ভেতরে ইটপাটকেল নিক্ষেপের পাশাপাশি লাঠিসোঁটা নিয়ে প্রবেশের চেষ্টা হলে পুলিশ আবারও টিয়ারশেল নিক্ষেপ করে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসাইন জানান, সকাল থেকে অধিকাংশ এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে বড়বাড়ী এলাকায় একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। সেখানে পর্যাপ্তসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে চলমান আন্দোলনের মধ্যে নতুন করে সংঘর্ষের ঘটনায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি