1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
গৌরীপুরে আ.লীগ নেতার দোকানে অভিযান, সোয়া ৩ টন সার জব্দ ওবায়দুল কাদেরসহ সাতজনের মানবতাবিরোধী অপরাধের মামলার রায় কাল ফ্রেন্ডশিপ পাইপলাইনে বাংলাদেশে এলো ৪ হাজার মেট্রিক টন ডিজেল আ.লীগের মিছিল হবে’ ফেসবুক পোস্ট, এক দিন পরই ছাত্রলীগ নেতা গ্রেপ্তার দেশে ফিরেই আওয়ামী লীগকে ‘ভবিষ্যতের রাজনীতি’ নিয়ে সতর্ক করলেন বাঁধন ঢাকা উত্তরে আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী এনসিপির মেয়র প্রার্থী গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি আসিফ নজরুলের ছাগল দুটিই খাওয়া উচিত ছিল: নাসীরুদ্দীন পাটওয়ারী ঈশ্বরগঞ্জে চালককে ছুরিকাঘাত করে ইজিবাইক ছিনতাই, গ্রেপ্তার ২ ফেনীতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর স্থগিত

ফ্রেন্ডশিপ পাইপলাইনে বাংলাদেশে এলো ৪ হাজার মেট্রিক টন ডিজেল

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইনের ৭২তম চালানের অংশ হিসেবে বাংলাদেশে এসেছে প্রায় ৪ হাজার মেট্রিক টন ডিজেল। দিনাজপুরের পার্বতীপুর রিসিভিং টার্মিনাল ডিপোতে এর সরবরাহ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৯টায় ডিজেল স্থানান্তরের কাজ শুরু হয়। পরে রোববার (১৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টায় পার্বতীপুর ডিপোতে পুরো সরবরাহ প্রক্রিয়া শেষ হয়।

চালানটিতে থাকা ডিজেলের পরিমাণ আনুমানিক ৪ হাজার মেট্রিক টন, যা প্রায় ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটারের সমপরিমাণ।

ভারত ও বাংলাদেশের মধ্যে ২০১৮ সালের ৯ এপ্রিল স্বাক্ষরিত দ্বিপক্ষীয় চুক্তির আওতায় ১৫ বছর মেয়াদে প্রায় ২০ লাখ মেট্রিক টন ডিজেল আমদানির প্রতিশ্রুতি রয়েছে।

২০২৩ সালের ১৮ মার্চ ফ্রেন্ডশিপ পাইপলাইন আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের পর থেকে এই পথে এখন পর্যন্ত বাংলাদেশ মোট ৩ লাখ ৩০ হাজার ৮৭ মেট্রিক টন ডিজেল আমদানি করেছে।

পার্বতীপুরে আসা ডিজেল দেশের তিন রাষ্ট্রায়ত্ত তেল বিপণন প্রতিষ্ঠান—পদ্মা অয়েল, মেঘনা পেট্রোলিয়াম ও যমুনা অয়েল কোম্পানির মধ্যে প্রায় সমান হারে ভাগ করে দেওয়া হয়।

বাংলাদেশ অংশে ফ্রেন্ডশিপ পাইপলাইনের দৈর্ঘ্য ১২৬ দশমিক ৫৭ কিলোমিটার। পাইপলাইনটি পঞ্চগড়ের তেঁতুলিয়া, পঞ্চগড় সদর ও বোদা, নীলফামারী সদর এবং দিনাজপুরের চিরিরবন্দর উপজেলা অতিক্রম করে পার্বতীপুরের রিসিভিং টার্মিনালে পৌঁছেছে।

ভূগর্ভের প্রায় ৫ থেকে ৮ ফুট গভীরে স্থাপন করা হয়েছে পাইপলাইনটি। ভারত ও বাংলাদেশের যৌথ এই অবকাঠামো প্রকল্প দুই দেশের জ্বালানি খাতে চলমান দ্বিপক্ষীয় সহযোগিতার একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে পরিচালিত হচ্ছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি