1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন প্রতিমন্ত্রী ইশরাক, বললেন ‘এটি গুজব’ প্রতিমন্ত্রী ইশরাককে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী এখন থেকে বাঁশের লাঠি দিয়ে মাদকের আখড়া গুঁড়িয়ে দেওয়ার ঘোষণা ইশরাকের মাঝ আকাশে দরজা খুলে জরুরি অবতরণ ঢাকায়, এয়ার অ্যাম্বুলেন্সের রোগীর মৃত্যু টুপটুপ রিসোর্টে আগুন: মালিকের পোষা কুকুর-বিড়াল নিয়ে বেরিয়ে যান ১৯ কর্মী সরকারি ৩৯ মন্ত্রণালয়ের চালকদের দৃষ্টিশক্তি পরীক্ষা, বিনামূল্যে চশমা বিতরণ গ্রাম পর্যায়ে স্তন ক্যান্সার স্ক্রিনিং চালুর উদ্যোগ নিচ্ছে সরকার ‘তারেক জিয়া নন, তিনি আরেক জিয়া’—চিফ হুইপ নুরুল ইসলাম মণি প্রতিমন্ত্রী ইশরাকের হাতে পিস্তল, আইনের ব্যত্যয় হলে ব্যবস্থা: ডিবিপ্রধান ফুলবাড়ীয়ায় ধস্তাধস্তির ঘটনায় শিক্ষক দম্পতিকে দুই বিদ্যালয়ে বদলি

প্রতিমন্ত্রী ইশরাককে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

মাদকবিরোধী অভিযানে আগ্নেয়াস্ত্র হাতে অংশ নেওয়াকে কেন্দ্র করে আলোচনার মধ্যে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান—এমন তথ্য জানিয়েছে সরকার-সংশ্লিষ্ট একাধিক উচ্চপর্যায়ের সূত্র।

প্রতিবেদন অনুযায়ী, রোববার (১৮ অক্টোবর) বিকেলে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে ইশরাক হোসেনকে ডেকে পাঠান প্রধানমন্ত্রী। সেখানেই তাঁকে পদত্যাগের নির্দেশ দেওয়া হয় বলে সূত্রগুলো জানিয়েছে। তবে রোববার রাতে প্রতিবেদনটি প্রকাশের সময় পর্যন্ত সরকারের দায়িত্বশীল কোনো ব্যক্তির আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

এর আগে শনিবার (১৭ অক্টোবর) বিকেলে রাজধানীর গেন্ডারিয়া রেলস্টেশনসংলগ্ন দয়াগঞ্জ গুমটিঘর রেলগেট এলাকায় মাদকবিরোধী অভিযানে অংশ নেন প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।

তাঁর ফেসবুক পেজে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, গাড়ি থেকে নেমে আগ্নেয়াস্ত্র উঁচিয়ে কয়েকজনকে ধরার নির্দেশ দিচ্ছেন তিনি। এ সময় তাঁর সঙ্গে থাকা দেহরক্ষীরাও কয়েকজনকে আটক করতে এগিয়ে যান। ভিডিওতে একজনকে গুলি করার হুমকি দিতে শোনা যায়। এ ছাড়া একজন দেহরক্ষীকে এক তরুণকে লাথি মারতেও দেখা যায়।

ভিডিওটি প্রকাশ্যে আসার পর জনপ্রতিনিধির ব্যক্তিগত অস্ত্র ব্যবহার করে কাউকে আটক করা কিংবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মতো অভিযান পরিচালনার আইনগত এখতিয়ার নিয়ে প্রশ্ন ওঠে।

এদিকে ঘটনাটি তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ওয়ারী বিভাগের উপকমিশনারকে। রোববার ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম এ তথ্য জানান।

তিনি বলেন, তদন্তে আইনের ব্যত্যয় পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিমন্ত্রীর পদত্যাগের নির্দেশের বিষয়ে সরকারের আনুষ্ঠানিক বক্তব্য না আসায় বিষয়টি এখন পর্যন্ত সরকার-সংশ্লিষ্ট সূত্রের দেওয়া তথ্যের মধ্যেই সীমাবদ্ধ রয়েছে।

সূত্র: প্রথম আলো, কালবেলা

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি