1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র, চীন, ভারতসহ পাঁচ কূটনীতিকের বৈঠক কটিয়াদীতে গোপনে মজুত করা ৪০০-এর বেশি লগি-বৈঠা উদ্ধার মোহনগঞ্জে মিষ্টিতে বিষের সন্দেহ, বিয়ে না করেই ফিরে গেলেন বরযাত্রীরা মুকসুদপুর থানায় আগুন দিয়েছেন আওয়ামী লীগ নেতাকর্মীরা ৩ বছরের মধ্যে বাংলাদেশের নিজস্ব স্যাটেলাইট মহাকাশে পাঠানোর ঘোষণা প্রধানমন্ত্রীর ইউসিবিএলের ২৫ কোটি টাকা আত্মসাৎ ও পাচার মামলায় সাইফুজ্জামানের ১৫ বছরের কারাদণ্ড নেত্রকোনায় লোকাল ট্রেনে আগুন, ভূমি অফিসে ককটেল বিস্ফোরণ টাঙ্গাইলে রাতের আঁধারে আগুনে পুড়ল জুলাই স্মৃতিস্তম্ভ দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, বাড়ানো হচ্ছে নিরাপত্তা কাদের মোল্লার ফাঁসি ‘ইতিহাসের নিকৃষ্টতম ঘটনা’

টাঙ্গাইলে রাতের আঁধারে আগুনে পুড়ল জুলাই স্মৃতিস্তম্ভ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় রাতের আঁধারে জুলাই আন্দোলনে শহীদদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। একই সময়ে গোড়াই-হাটুভাঙা সড়কের ওভারব্রিজের নিচে একাধিক পেট্রলবোমা বিস্ফোরণ ঘটানো হয়। এসব ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বুধবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের পাশে গোড়াই হাইওয়ে থানার সংলগ্ন এলাকায় স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার ঘটনা ঘটে।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, রাতে প্রথমে স্মৃতিস্তম্ভটিতে আগুন দেওয়া হয়। এর কয়েক মিনিট পর হাটুভাঙা ওভারব্রিজের নিচে পরপর কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। খবর পেয়ে পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান। তবে পুলিশ ও ফায়ার সার্ভিস সেখানে যাওয়ার আগেই স্মৃতিস্তম্ভটি আগুনে পুড়ে যায়।

পুলিশের প্রাথমিক ধারণা, বৃহস্পতিবার নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে এসব নাশকতামূলক ঘটনা ঘটানো হয়েছে। তবে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি।

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাতের অন্ধকারে চলন্ত যানবাহন থেকে দুর্বৃত্তরা পেট্রলবোমা নিক্ষেপ করে পালিয়ে যায়। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি