1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
তারাকান্দায় ৪৯২ বোতল ফেনসিডিলসহ যুবক আটক কলমাকান্দায় ডেপুটি স্পিকারের উদ্যোগে কাউবাড়ী নদীতে দুটি বাঁশের সেতু উদ্বোধন ত্রিশালে ৬ শিক্ষকের কলেজে এইচএসসি পরীক্ষার্থী ৫, পাস করেনি কেউ একনেকে ১৩ প্রকল্প অনুমোদন, স্থগিত চারটির সিদ্ধান্ত ব্যবসায়ী নাসিরের মামলায় পরীমণির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক গফরগাঁওয়ে অবৈধ তিন ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন ডিসেম্বর থেকে কার্যকর পোশাকশ্রমিকদের নতুন মজুরি, বেতন পাবেন জানুয়ারিতে সাভারে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিক বিক্ষোভ, সাংবাদিক-পুলিশসহ আহত ১০

তারাকান্দায় ৪৯২ বোতল ফেনসিডিলসহ যুবক আটক

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬

ময়মনসিংহের তারাকান্দায় ৪৯২ বোতল ফেনসিডিলসহ আল-আমিন (৩৩) নামের এক যুবককে আটক করেছে নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মিনি পিকআপ ও একটি মুঠোফোন জব্দ করা হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার পশ্চিম তালদিঘী গ্রামের পাশের পাকা সড়কে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নেত্রকোনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হকের নেতৃত্বে একটি দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে। এ সময় ১০টি প্লাস্টিকের ব্যাগে রাখা ৪৯২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

অভিযানে মাদক পরিবহনে ব্যবহৃত মিনি পিকআপ ও একটি মুঠোফোনও জব্দ করা হয়। জব্দ করা মালামালের আনুমানিক বাজারমূল্য ২০ লাখ ৭৮ হাজার টাকা।

আটক আল-আমিন নেত্রকোনার দুর্গাপুর উপজেলার গাঁওকান্দিয়া ইউনিয়নের হাতিয়ারাকান্দা গ্রামের মনির উদ্দিনের ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, এ ঘটনায় অধিদপ্তরের উপপরিদর্শক নাজমুল হুদা বাদী হয়ে তারাকান্দা থানায় মামলা করেছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি