1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
তারাকান্দায় দুই বোনের মৃত্যুর ঘটনায় কাভার্ডভ্যানচালক গ্রেপ্তার জামালপুরে বায়োজিনের স্কিনকেয়ার কুইজে অংশ নিলেন ছয় শতাধিক শিক্ষার্থী শেরপুরে তেল পরিমাপে কারসাজি, ফারজানা ফিলিং স্টেশনকে ১ লাখ টাকা জরিমানা এমপি ওসমান ফারুকের পদত্যাগ, কিশোরগঞ্জ-৩ আসন শূন্য ঘোষণা গফরগাঁওয়ে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের পাঁচ নেতাকর্মী গ্রেপ্তার গৌরীপুর থানার ওসি হাবিবুর রহমান ময়মনসিংহ জেলার শ্রেষ্ঠ নির্বাচিত ত্রিশালে ছাত্রলীগের পৌর শাখার সহসভাপতি গ্রেপ্তার ভোলায় নতুন গ্যাসকূপ, দৈনিক ২৫ মিলিয়ন ঘনফুট উত্তোলনের সম্ভাবনা গোপালগঞ্জে সহিংসতায় জড়িতদের গ্রেপ্তার করা হবে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ‘শেখ হাসিনা ফেরার’ ভিডিও বার্তার পর গ্রেপ্তার সাঈদ খোকন, ডিবিতে জিজ্ঞাসাবাদ

জামালপুরে বায়োজিনের স্কিনকেয়ার কুইজে অংশ নিলেন ছয় শতাধিক শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

ত্বকের যত্ন, পরিচ্ছন্নতা ও সঠিক স্কিনকেয়ার সম্পর্কে সচেতনতা তৈরিতে জামালপুরে ব্যতিক্রমী কুইজ প্রতিযোগিতার আয়োজন করেছে বায়োজিন। এতে সরকারি জাহেদা সফির মহিলা কলেজের বিভিন্ন শ্রেণির ছয় শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।

মঙ্গলবার দুপুরে কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় ত্বকের পরিচর্যা ও সুরক্ষাবিষয়ক বিভিন্ন প্রশ্ন রাখা হয়। বহুনির্বাচনী (এমসিকিউ) পদ্ধতিতে আয়োজিত প্রতিযোগিতায় শিক্ষার্থীরা নিজেদের জ্ঞান যাচাইয়ের পাশাপাশি স্কিনকেয়ার সম্পর্কে নতুন তথ্য জানার সুযোগ পায়।

প্রতিযোগিতায় বিজয়ী হয়েছেন একাদশ শ্রেণির শিক্ষার্থী আতিয়াতুন নাহার এবং দ্বাদশ শ্রেণির শ্রী লক্ষ্মী রানী ও তুবা। পরে বায়োজিনের ময়মনসিংহ ব্রাঞ্চের কর্মকর্তারা তাঁদের হাতে পুরস্কার তুলে দেন।

অংশগ্রহণকারী কয়েকজন শিক্ষার্থী জানান, ত্বকের যত্নে তাঁরা বিভিন্ন ধরনের পণ্য ব্যবহার করলেও ত্বকের ধরন অনুযায়ী কোন পণ্য কীভাবে ব্যবহার করা উচিত, সে বিষয়ে অনেকেরই পর্যাপ্ত ধারণা নেই। প্রতিযোগিতায় অংশ নিয়ে ত্বকের সঠিক পরিচর্যা, সুরক্ষা ও স্কিনকেয়ারের বিভিন্ন নিয়ম সম্পর্কে নতুন বিষয় জানতে পেরেছেন তাঁরা। শিক্ষার্থীদের মধ্যে এ ধরনের সচেতনতামূলক আয়োজন নিয়মিত হওয়া প্রয়োজন বলেও মনে করেন তাঁরা।

বায়োজিনের ময়মনসিংহ ব্রাঞ্চের অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ (সেলস সুপারভাইজার) মেহেদী হাসান বলেন, কৈশোর ও তারুণ্যে ত্বকে নানা ধরনের সমস্যা দেখা দিতে পারে। এ সময় ত্বকের ধরন বুঝে পরিচর্যা, উপযুক্ত স্কিনকেয়ার পণ্য নির্বাচন এবং ত্বকের সুরক্ষা সম্পর্কে সঠিক জ্ঞান থাকা জরুরি। শিক্ষার্থীদের মধ্যে এসব বিষয়ে সচেতনতা বাড়াতেই এ কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

তিনি আরও বলেন, প্রতিযোগিতায় ত্বকের যত্ন, পরিচ্ছন্নতা, স্কিনকেয়ারের নিয়ম ও ত্বক সুরক্ষার বিভিন্ন দিক নিয়ে প্রশ্ন রাখা হয়েছিল। এর মাধ্যমে শিক্ষার্থীরা প্রয়োজনীয় তথ্য জানার পাশাপাশি নিজেদের ত্বকের স্বাস্থ্য সুরক্ষায় সচেতন হওয়ার সুযোগ পেয়েছে। ভবিষ্যতেও ময়মনসিংহ অঞ্চলে শিক্ষার্থীদের স্বাস্থ্য ও সৌন্দর্যবিষয়ক সচেতনতা বাড়াতে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার চেষ্টা করবে বায়োজিন।

প্রতিষ্ঠানটির সেবা সম্পর্কে মেহেদী হাসান জানান, বায়োজিনে ত্বক ও চুলের যত্নে এস্থেটিক ট্রিটমেন্টের পাশাপাশি স্কিনকেয়ার পণ্যও পাওয়া যায়। গ্রাহকের ত্বকের ধরন ও সমস্যা বিবেচনায় পরামর্শ, আধুনিক প্রযুক্তিনির্ভর সেবা এবং মানসম্মত পণ্যের সমন্বয়ে কাজ করছে প্রতিষ্ঠানটি। এ অঞ্চলের গ্রাহকদের জন্য বায়োজিনের ময়মনসিংহ ব্রাঞ্চে এসব সেবা নেওয়ার সুযোগ রয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি