1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
তারাকান্দায় দুই বোনের মৃত্যুর ঘটনায় কাভার্ডভ্যানচালক গ্রেপ্তার জামালপুরে বায়োজিনের স্কিনকেয়ার কুইজে অংশ নিলেন ছয় শতাধিক শিক্ষার্থী শেরপুরে তেল পরিমাপে কারসাজি, ফারজানা ফিলিং স্টেশনকে ১ লাখ টাকা জরিমানা এমপি ওসমান ফারুকের পদত্যাগ, কিশোরগঞ্জ-৩ আসন শূন্য ঘোষণা গফরগাঁওয়ে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের পাঁচ নেতাকর্মী গ্রেপ্তার গৌরীপুর থানার ওসি হাবিবুর রহমান ময়মনসিংহ জেলার শ্রেষ্ঠ নির্বাচিত ত্রিশালে ছাত্রলীগের পৌর শাখার সহসভাপতি গ্রেপ্তার ভোলায় নতুন গ্যাসকূপ, দৈনিক ২৫ মিলিয়ন ঘনফুট উত্তোলনের সম্ভাবনা গোপালগঞ্জে সহিংসতায় জড়িতদের গ্রেপ্তার করা হবে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ‘শেখ হাসিনা ফেরার’ ভিডিও বার্তার পর গ্রেপ্তার সাঈদ খোকন, ডিবিতে জিজ্ঞাসাবাদ

শেরপুরে তেল পরিমাপে কারসাজি, ফারজানা ফিলিং স্টেশনকে ১ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

বগুড়ার শেরপুরে জ্বালানি তেল বিক্রিতে পরিমাপে অনিয়মের দায়ে ফারজানা ফিলিং স্টেশনকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। পরীক্ষায় প্রতি ১০ লিটার ডিজেলে গড়ে প্রায় ২৪০ মিলিলিটার তেল কম দেওয়ার বিষয়টি ধরা পড়ে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে উপজেলার রানিরহাট এলাকায় অবস্থিত প্রতিষ্ঠানটিতে অভিযান চালানো হয়। এ সময় তেল পরিমাপের পাশাপাশি ফিলিং স্টেশনের প্রয়োজনীয় বৈধ কাগজপত্রও যাচাই করা হয়।

অভিযান সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ফারজানা ফিলিং স্টেশনের বিরুদ্ধে গ্রাহকদের নির্ধারিত পরিমাণের চেয়ে কম জ্বালানি দেওয়ার অভিযোগ ছিল। অভিযোগের ভিত্তিতে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) কর্মকর্তাদের উপস্থিতিতে পরিমাপ পরীক্ষা করা হয়। এতে ডিজেল সরবরাহে পরিমাণগত ঘাটতি পাওয়া যায়।

এ ছাড়া পরিদর্শনের সময় প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ প্রয়োজনীয় বৈধ কাগজপত্র উপস্থাপন করতে পারেনি।

শেরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। অভিযানে বিএসটিআইয়ের বগুড়া আঞ্চলিক কার্যালয়ের একটি প্রতিনিধি দল অংশ নেয়। নিরাপত্তার দায়িত্বে ছিল শেরপুর থানা-পুলিশের একটি দল।

অভিযান শেষে তেল পরিমাপে কারসাজি এবং প্রয়োজনীয় বৈধ কাগজপত্র না থাকার দায়ে ফারজানা ফিলিং স্টেশনকে এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি