1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
মানববর্জ্য ও কৃষিজ বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের প্রকল্প দেখলেন প্রধানমন্ত্রী মক্কা-মদিনার মর্যাদার প্রশ্নে আপস নয়, মক্কা প্যাক্টে যোগ দিতে আগ্রহী বাংলাদেশ কেন্দ্রে গিয়ে পরীক্ষা স্থগিতের খবর, ঢাকায় সড়ক অবরোধে নিয়োগপ্রার্থীরা দিল্লিতে বিমান অবতরণের পর সিজেপির শীর্ষ তিন নেতা আটক কান্নায় ছেলেকে জড়িয়ে ধরে মায়ের আকুতি, তবু নিজের কাছে রাখতে রাজি নন ছেলে বিক্ষোভে যোগ দেওয়ার আগে ইউটিউবার ধ্রুব রাঠিকে আটক করল দিল্লি পুলিশ কুমিল্লায় তাজমিনকে ধর্ষণের পর হত্যার কথা স্বীকার অটোরিকশাচালক সুমনের: পুলিশ প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ড চেয়ারম্যানের সাক্ষাৎ চট্টগ্রাম বন্দরের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে ১৫ বছরের চুক্তি রান্নাঘর ঝাড়ু দিতে গিয়ে জানলেন নোবেল পুরস্কার জিতেছেন

কেন্দ্রে গিয়ে পরীক্ষা স্থগিতের খবর, ঢাকায় সড়ক অবরোধে নিয়োগপ্রার্থীরা

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

নির্ধারিত সময়ে কেন্দ্রে উপস্থিত হয়ে পরীক্ষায় অংশ নিতে গিয়েও শেষ পর্যন্ত পরীক্ষা দিতে পারেননি অনেক চাকরিপ্রার্থী। ঢাকা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষা শুরুর কিছুক্ষণ পরই তা স্থগিত করা হয়। এ ঘটনায় ক্ষুব্ধ পরীক্ষার্থীরা রাজধানীর বিভিন্ন সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন।

শনিবার (১০ অক্টোবর) বেলা ১১টার দিকে পরীক্ষা শুরু হওয়ার পর তা স্থগিতের ঘোষণা আসে। এরপর মানিক মিয়া অ্যাভিনিউ, টেকনিক্যাল মোড়সহ বিভিন্ন স্থানে সড়কে অবস্থান নেন পরীক্ষার্থীরা। তাঁদের বিক্ষোভের কারণে মিরপুর সড়ক ও মোহাম্মদপুরের আসাদ অ্যাভিনিউসহ আশপাশের কয়েকটি সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।

পরীক্ষার্থীদের অভিযোগ, পরীক্ষা আয়োজনের ক্ষেত্রে কেন্দ্রগুলোর মধ্যে সমন্বয়ের অভাব ছিল। কোনো কোনো কেন্দ্রে প্রশ্নপত্র পেয়ে পরীক্ষা শুরু করেছিলেন পরীক্ষার্থীরা। আবার কোথাও উত্তরপত্র বিতরণ করা হলেও প্রশ্ন দেওয়ার আগেই পরীক্ষা বন্ধের নির্দেশ দেওয়া হয়।

বগুড়া থেকে পরীক্ষা দিতে ঢাকায় আসা মো. শাহাদাত হোসেন জানান, সারা রাত বাসে ভ্রমণ করে সকালে রাজধানীতে পৌঁছান তিনি। পথে ভোগান্তি পেরিয়ে কেন্দ্রে গিয়ে পরীক্ষার খাতা পাওয়ার পর প্রশ্নপত্র দেওয়ার আগেই তাঁদের চলে যেতে বলা হয়।

পরীক্ষা স্থগিতের প্রতিবাদে আন্দোলনরত প্রার্থীরা তিন দফা দাবি জানিয়েছেন। তাঁদের দাবিগুলো হলো—প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনা, দূরদূরান্ত থেকে আসা পরীক্ষার্থীদের যাতায়াত ও অন্যান্য ভোগান্তির জন্য ক্ষতিপূরণ দেওয়া এবং আগামী ১৫ দিনের মধ্যে পুনরায় পরীক্ষা নেওয়া।

দাবিগুলো বাস্তবায়নের ঘোষণা না আসা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন বিক্ষোভকারীরা।

এ বিষয়ে তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান বলেন, আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ কথা বলেছে। তাঁরা কয়েকটি দাবি জানিয়েছেন। বিক্ষোভের বাইরে কেউ যাতে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে পুলিশ সতর্ক রয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি