1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
টুঙ্গিপাড়ায় বিজিবির ওপর হামলার ঘটনায় মামলা, আসামি ৫ হাজার ৮ জন ত্রিশালে ইউটিউবে প্রশ্নফাঁস, স্থগিত অষ্টম শ্রেণির পরীক্ষা যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়ের তাণ্ডব, বাতিল ৪৫১ ফ্লাইট, বিদ্যুৎহীন ৯ লাখ ৬০ হাজার গ্রাহক ময়মনসিংহে ২২টি বৈঠাসহ স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার পুড়িয়ে দেওয়া থানা চালুসহ আট দফা দাবি কার্যক্রম নিষিদ্ধ গোপালগঞ্জ আওয়ামী লীগের হামলার আশঙ্কায় গোপালগঞ্জে বিদ্যুৎ সরবরাহ বন্ধের সতর্কতা গোপালগঞ্জে মোবাইল ব্যাংকিংয়ে লেনদেন বন্ধ, বিপাকে গ্রাহক ও এজেন্টরা শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরবেন না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী আইওএমের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে হুমায়ুন কবিরকে আমন্ত্রণ পলাতকরা দেশের রাজনীতিতে অপ্রাসঙ্গিক: স্বরাষ্ট্রমন্ত্রী

টুঙ্গিপাড়ায় বিজিবির ওপর হামলার ঘটনায় মামলা, আসামি ৫ হাজার ৮ জন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিজিবির টহলদলের ওপর হামলা, সরকারি যানবাহনে অগ্নিসংযোগ ও সরঞ্জাম লুটের ঘটনায় মামলা হয়েছে। নিষিদ্ধ ছাত্রলীগের জেলা সভাপতি নিউটন মোল্লাকে প্রধান আসামি করে দায়ের করা এ মামলায় মোট ৫ হাজার ৮ জনকে আসামি করা হয়েছে। তাঁদের মধ্যে আটজনের নাম উল্লেখ করা হয়েছে, বাকিরা অজ্ঞাতনামা।

গত ২৩ নভেম্বর বিজিবির খুলনা সেক্টর সদর দপ্তরের নায়েব সুবেদার মো. শওকত আলী বাদী হয়ে টুঙ্গিপাড়া থানায় মামলাটি করেন।

শুক্রবার (২৭ নভেম্বর) গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাখাওয়াত হোসেন সেন্টু মামলার বিষয়টি নিশ্চিত করেন।

এজাহারে নাম উল্লেখ করা অন্য সাত আসামি হলেন নিষিদ্ধ ছাত্রলীগের জেলা সাধারণ সম্পাদক আতাউর রহমান পিয়াল, টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক বাবুল হোসেন খোকন, বর্তমান উপজেলা সভাপতি শামছুল হক, সহসভাপতি রিপন শেখ এবং যুগ্ম সাধারণ সম্পাদক শাহীন বিশ্বাস ওরফে কালুসহ আরও কয়েকজন। তবে প্রতিবেদনে বাকি দুইজনের পরিচয় উল্লেখ করা হয়নি।

মামলার এজাহার অনুযায়ী, গত ১৭ নভেম্বর গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বেসামরিক প্রশাসনকে সহযোগিতার অংশ হিসেবে পুলিশ, আনসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রিহাব ইমামের সঙ্গে টহলে ছিল বিজিবির একটি দল।

এ সময় টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর ও অগ্নিসংযোগের খবর পেয়ে তারা ঘটনাস্থলের উদ্দেশে রওনা হন। পথে উপজেলার নিলফা বাজার এলাকায় পৌঁছালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সড়কে গাছ ফেলে তাদের চলাচলে বাধা সৃষ্টি করেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

এজাহারে আরও বলা হয়, বিজিবি সদস্যরা বাধা সরিয়ে নেওয়ার অনুরোধ করলে দেশীয় অস্ত্র নিয়ে তাঁদের ওপর হামলা চালানো হয়। এ সময় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে বিজিবির একটি এপিসি ও একটি জিপে আগুন দেওয়া হয়।

হামলায় বিজিবির নায়েক মো. মনির হোসেন, আসাদুজ্জামান, ফারুক হোসেন এবং সহকারী পরিচালক মো. সাইফিয়ার রহমান গুরুতর আহত হন বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

এজাহারের তথ্য অনুযায়ী, হামলায় একটি পাজেরো জিপ ও একটি এপিসি কোবরা সম্পূর্ণ পুড়ে যায়। জিপে থাকা ৯০ রাউন্ড গুলিসহ তিনটি এসএমজির ম্যাগাজিনও আগুনে ধ্বংস হয়। এ ছাড়া অন্য একটি এপিসির টায়ার, ফগ লাইট ও একটি পিকআপের উইন্ডশিল্ড ক্ষতিগ্রস্ত হয়।

বিজিবির যানবাহন থেকে একটি সরকারি এইচপি ল্যাপটপ, ওয়াকিটকি সেট, ব্যাটারি ও চার্জার লুটের অভিযোগও আনা হয়েছে। সব মিলিয়ে ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ৬ কোটি ৫১ লাখ টাকা বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার সাখাওয়াত হোসেন সেন্টু বলেন, বিজিবির গাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় বাহিনীর পক্ষ থেকে মামলা করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি