1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
গোপালগঞ্জে মোবাইল ব্যাংকিংয়ে লেনদেন বন্ধ, বিপাকে গ্রাহক ও এজেন্টরা শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরবেন না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী আইওএমের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে হুমায়ুন কবিরকে আমন্ত্রণ পলাতকরা দেশের রাজনীতিতে অপ্রাসঙ্গিক: স্বরাষ্ট্রমন্ত্রী চুরির উদ্দেশ্যে ছাদে অপেক্ষা, দেখে ফেলায় চারজনকে হত্যা আ.লীগের অনুষ্ঠানে হ্যারি টমাসের ভিন্ন বক্তব্য, প্রশংসা করলেন জুলাই অভ্যুত্থান ও নির্বাচন পাকিস্তানের রাষ্ট্রপতি জারদারির সঙ্গে বাংলাদেশের স্পিকারের সাক্ষাৎ পোল্ট্রি শিল্পে দুই লাখের বেশি খামার, প্রতিদিন উৎপাদন প্রায় ৬ কোটি ৮৮ লাখ ডিম: প্রধানমন্ত্রী কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচনে প্রবাসীদের ভোট নিয়ে ইসির নির্দেশনা মোহাম্মদপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার

শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরবেন না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ডিসেম্বরে দেশে ফিরছেন না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেছেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার একমাত্র পথ হলো প্রত্যর্পণ চুক্তি। এ প্রক্রিয়ায় তাঁকে ভারতের কাছ থেকে হস্তান্তর করতে হবে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

হুমায়ুন কবির বলেন, শেখ হাসিনা ডিসেম্বরে দেশে আসবেন না। তিনি এখন বাংলাদেশের রাজনীতিতে মূল্যহীন ও অপ্রাসঙ্গিক। তাঁকে প্রত্যর্পণ চুক্তির মাধ্যমে দেশে ফিরিয়ে আনা হবে এবং হাতকড়া পরিয়ে আনার কথা বলেন তিনি।

শেখ হাসিনাকে নিয়ে ভারতও চ্যালেঞ্জের মুখে রয়েছে বলে মন্তব্য করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তাঁর ভাষ্য, ভারতে শেখ হাসিনার অবস্থান দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে অস্বস্তি তৈরি করছে। তাঁকে রাখা এবং এ পরিস্থিতি সামাল দেওয়ার বিষয়টি ভারতও উপলব্ধি করছে বলে দাবি করেন তিনি।

শেখ হাসিনাকে অপরাধী হিসেবে উল্লেখ করে হুমায়ুন কবির বলেন, তাঁকে দেশে ফেরানোর একমাত্র প্রক্রিয়া প্রত্যর্পণ চুক্তির আওতায় হস্তান্তর। এ বিষয়ে বাংলাদেশ ইতোমধ্যে ভারতের কাছে অনুরোধ জানিয়েছে বলেও জানান তিনি।

প্রত্যর্পণ নিয়ে দুই দেশের আলোচনার বিষয়ে এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ তার অনুরোধ জানিয়েছে। ভারতে শেখ হাসিনার পাশাপাশি আওয়ামী লীগের আরও কয়েকজন এবং হাদি হত্যাকাণ্ডের আসামিরাও রয়েছেন বলে উল্লেখ করেন তিনি।

এদিকে, গঙ্গা চুক্তির নবায়ন নিয়ে প্রশ্ন করা হলে হুমায়ুন কবির জানান, এ বিষয়ে ভারতকে চিঠি দিয়েছে বাংলাদেশ। নিজেদের অবস্থান থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি