ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বৈলর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নকিব হোসেন আদিল সরকার মারা গেছেন। সোমবার (২৩ নভেম্বর) সকাল সাড়ে ৭টায় গাজীপুর হাই সিকিউরিটি কারাগারে তাঁর মৃত্যু হয়।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
নকিব হোসেন আদিল সরকার বৈলর ইউনিয়নের হদ্দেরভিটা গ্রামের মরহুম চেয়ারম্যান মাহতাব উদ্দিন সরকার (গেদু মিঞা)-এর জ্যেষ্ঠ সন্তান।
জানা গেছে, আওয়ামী লীগ সরকারের আমলে ২০২৩ সালে গ্রেপ্তার হন আদিল সরকার। গ্রেপ্তারের পর তাঁকে কারাগারে রাখা হয়। সোমবার সকালে গাজীপুর হাই সিকিউরিটি কারাগারে তাঁর মৃত্যু হয়েছে।