1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
হালুয়াঘাট থানায় গভীর রাতে আগুন, পুড়েছে দাপ্তরিক নথিপত্র হালুয়াঘাট সীমান্ত এলাকা পরিদর্শন করলেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি ময়মনসিংহে চলন্ত মোহনগঞ্জ এক্সপ্রেসের বগি বিচ্ছিন্ন জিয়াউল আহসানের মামলায় সাক্ষ্যগ্রহণ শেষ, মঙ্গলবার শুরু হবে যুক্তিতর্ক জাতীয় স্বার্থে প্রয়োজনে সরকারকে সমর্থন দেব: জামায়াত আমির প্রধানমন্ত্রীর সঙ্গে সোমবার দুপুরে বৈঠকে বসছে এনসিপি, থাকবেন নাহিদ ইসলামসহ চার নেতা এসএমই খাতের বিকাশ ছাড়া উন্নয়ন ও স্বনির্ভরতা অর্জন সম্ভব নয়: প্রধানমন্ত্রী গোপালগঞ্জে বাস আটকে অস্ত্র প্রদর্শন ও ‘জয় বাংলা’ স্লোগান, অভিযুক্ত ঢাকা কলেজ ছাত্রদল কর্মী টিকটকে প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগ, পুলিশ আসার আগেই জানালা ভেঙে পালালেন নারী জাককানইবিতে চালু হচ্ছে চায়নিজ, কোরিয়ান ও আরবি ভাষা শিক্ষা

ময়মনসিংহে চলন্ত মোহনগঞ্জ এক্সপ্রেসের বগি বিচ্ছিন্ন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

ময়মনসিংহ নগরীর সুতিয়াখালী এলাকায় চলন্ত অবস্থায় আন্তঃনগর মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের বগি বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ঢাকা-ময়মনসিংহ রেলপথে প্রায় ৩০ মিনিট ট্রেন চলাচল বন্ধ ছিল।

রোববার (২২ নভেম্বর) বিকেল সাড়ে চারটার দিকে এ ঘটনা ঘটে। পরে ট্রেনের বগি সংযোগকারী হুক (কাপলিং) মেরামত ও পুনরায় সংযুক্ত করার পর বিকেল পাঁচটার দিকে ট্রেনটি যাত্রা শুরু করে।

ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকতার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঢাকা থেকে মোহনগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে আসা আন্তঃনগর মোহনগঞ্জ এক্সপ্রেস সুতিয়াখালী এলাকা অতিক্রম করার সময় বগির সংযোগস্থলের কাপলিং ভেঙে যায়। এতে পেছনের বগিগুলো বিচ্ছিন্ন হয়ে পড়ে। ট্রেনটি ইঞ্জিনসহ চারটি বগি নিয়ে কয়েকশ গজ সামনে চলে যায়।

বিচ্ছিন্ন হওয়ার বিষয়টি বুঝতে পেরে চালক ট্রেন থামিয়ে পেছনে ফিরে বিচ্ছিন্ন বগিগুলোর কাছে যান। পরে ট্রেনের চালক, পরিচালক ও রেলওয়ের কর্মীদের প্রচেষ্টায় বিচ্ছিন্ন বগিগুলো পুনরায় সংযুক্ত করা হয়।

ওসি জানান, মেরামত ও সংযুক্তির কাজ শেষে ট্রেনটি ময়মনসিংহের উদ্দেশ্যে পুনরায় যাত্রা শুরু করে। বর্তমানে ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি