1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফেসবুক পোস্ট ঘিরে বিতর্ক, নান্দাইলের প্রাথমিক শিক্ষকের বিরুদ্ধে তদন্তের নির্দেশ হালুয়াঘাট থানায় গভীর রাতে আগুন, পুড়েছে দাপ্তরিক নথিপত্র হালুয়াঘাট সীমান্ত এলাকা পরিদর্শন করলেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি ময়মনসিংহে চলন্ত মোহনগঞ্জ এক্সপ্রেসের বগি বিচ্ছিন্ন জিয়াউল আহসানের মামলায় সাক্ষ্যগ্রহণ শেষ, মঙ্গলবার শুরু হবে যুক্তিতর্ক জাতীয় স্বার্থে প্রয়োজনে সরকারকে সমর্থন দেব: জামায়াত আমির প্রধানমন্ত্রীর সঙ্গে সোমবার দুপুরে বৈঠকে বসছে এনসিপি, থাকবেন নাহিদ ইসলামসহ চার নেতা এসএমই খাতের বিকাশ ছাড়া উন্নয়ন ও স্বনির্ভরতা অর্জন সম্ভব নয়: প্রধানমন্ত্রী গোপালগঞ্জে বাস আটকে অস্ত্র প্রদর্শন ও ‘জয় বাংলা’ স্লোগান, অভিযুক্ত ঢাকা কলেজ ছাত্রদল কর্মী টিকটকে প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগ, পুলিশ আসার আগেই জানালা ভেঙে পালালেন নারী

ফেসবুক পোস্ট ঘিরে বিতর্ক, নান্দাইলের প্রাথমিক শিক্ষকের বিরুদ্ধে তদন্তের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

ময়মনসিংহের নান্দাইলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া একটি পোস্টকে কেন্দ্র করে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক সহকারী শিক্ষকের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। রোববার (২২ নভেম্বর) এ বিষয়ে তদন্তের দায়িত্ব দিয়ে চিঠি জারি করেছে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়।

অভিযুক্ত শিক্ষক মহসিন আকন্দ নান্দাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে কর্মরত।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুই দিন আগে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট দেন মহসিন আকন্দ। সেখানে তিনি লেখেন, ‘এখন শরীরে কাঁপন ধরেছে, আগামীতে আরো বাড়বে; কারণ ডিসেম্বরে শীতের ভয়াবহ অবস্থার সম্মুখীন হতে হবে।’ পোস্টটির সঙ্গে আন্তর্জাতিক পুরুষ দিবসসহ কয়েকটি হ্যাশট্যাগও যুক্ত করেন তিনি।

পোস্টটি প্রকাশের পর স্থানীয়দের মধ্যে আলোচনা শুরু হয়। মন্তব্যের ঘরে বিভিন্ন ব্যক্তি নানা ধরনের প্রতিক্রিয়া জানান। কেউ পোস্টটিকে অতিরঞ্জিত বলে মন্তব্য করেন, আবার কেউ এর মাধ্যমে পরোক্ষভাবে কিছু বিষয় তুলে ধরা হয়েছে বলে মত দেন। একজন মন্তব্যকারী শিক্ষককে সরকারের কাছ থেকে বেতন ঠিকমতো পাচ্ছেন কি না, সে বিষয়ে প্রশ্নও করেন। পাশাপাশি পোস্টের বক্তব্যের সঙ্গে একমত ও ভিন্নমত পোষণ করে মন্তব্য করেন অনেকে।

বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে আসার পর নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তদন্ত করে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেন। এর পরিপ্রেক্ষিতে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ মনোয়ারুল ইসলাম স্বাক্ষরিত অফিস আদেশে উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রেনেস্তারা সুলতানাকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে।

ওই আদেশে আগামী তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

অভিযোগের বিষয়ে শিক্ষক মহসিন আকন্দ বলেন, ভিন্ন কোনো উদ্দেশ্য নিয়ে তিনি পোস্টটি দেননি। আবহাওয়ার নিম্নচাপের পরিস্থিতি দেখে আসন্ন শীতে তীব্রতা বাড়তে পারে—এমন আশঙ্কা থেকেই তিনি কথাগুলো লিখেছিলেন।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ মনোয়ারুল ইসলাম জানান, কারণ দর্শানোর নোটিশের জবাব ও তদন্ত প্রতিবেদন পাওয়ার পর বিধি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি