1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সঙ্গে সোমবার দুপুরে বৈঠকে বসছে এনসিপি, থাকবেন নাহিদ ইসলামসহ চার নেতা এসএমই খাতের বিকাশ ছাড়া উন্নয়ন ও স্বনির্ভরতা অর্জন সম্ভব নয়: প্রধানমন্ত্রী গোপালগঞ্জে বাস আটকে অস্ত্র প্রদর্শন ও ‘জয় বাংলা’ স্লোগান, অভিযুক্ত ঢাকা কলেজ ছাত্রদল কর্মী টিকটকে প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগ, পুলিশ আসার আগেই জানালা ভেঙে পালালেন নারী জাককানইবিতে চালু হচ্ছে চায়নিজ, কোরিয়ান ও আরবি ভাষা শিক্ষা গোপালগঞ্জে দুই থানা পুড়িয়ে দেওয়ায় বন্ধ দাপ্তরিক সেবা, ভোগান্তিতে মানুষ পাবনায় আ.লীগ-বিএনপির সংঘর্ষ, বেড়া থানার ওসি প্রত্যাহার পাগলা মসজিদের দানবাক্সে রেকর্ড ১৮ কোটি ২১ লাখ টাকা বাংলাদেশকে আর কখনো ‘আমিত্বের দেশ’ বানাতে চাই না: ডেপুটি স্পিকার আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে গ্রাম পুলিশদের সক্রিয় হওয়ার নির্দেশ প্রতিমন্ত্রীর

এসএমই খাতের বিকাশ ছাড়া উন্নয়ন ও স্বনির্ভরতা অর্জন সম্ভব নয়: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

দেশের আর্থসামাজিক উন্নয়ন ও স্বনির্ভরতা অর্জনে ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতের উৎপাদন ও বিকাশের ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, জাতীয় এসএমই নীতিমালা ২০২৬-এর মূল লক্ষ্য হবে বাংলাদেশকে একটি ‘ম্যানুফ্যাকচারিং হাব’ ও ‘এক্সপোর্টিং গেটওয়ে’ হিসেবে গড়ে তোলা।

রোববার (২২ নভেম্বর) ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী জানান, ২০২৯ সালে স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে বাংলাদেশের উত্তরণ-পরবর্তী চ্যালেঞ্জ, পরিবর্তিত অর্থনৈতিক বাস্তবতা ও বিশ্ব বাণিজ্যের পরিস্থিতি বিবেচনায় সরকার ইতোমধ্যে জাতীয় এসএমই নীতিমালা ২০২৬-এর খসড়া তৈরি করেছে। নীতিমালাটি শিগগিরই মন্ত্রিসভায় অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে।

তিনি বলেন, এই নীতিমালা বাস্তবায়নের মাধ্যমে ২০৩১ সালের মধ্যে জিডিপিতে কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের অবদান ৩৫ শতাংশে উন্নীত করার পাশাপাশি ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশের অর্থনীতি ১ ট্রিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করার পরিকল্পনার কথা উল্লেখ করে তারেক রহমান বলেন, এ লক্ষ্য অর্জনে বড় শিল্পের পাশাপাশি ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে জাতীয় উৎপাদন ব্যবস্থা, সরবরাহ শৃঙ্খল এবং দেশি-বিদেশি মূল্য শৃঙ্খলের সঙ্গে সম্পৃক্ত করতে হবে।

এসএমই খাতকে শুধু দেশীয় বাজারকেন্দ্রিক না রেখে বড় শিল্পের সহযোগী উৎপাদক, যন্ত্রাংশ ও উপকরণ সরবরাহকারী এবং রপ্তানিমুখী উৎপাদন ব্যবস্থার অংশ হিসেবে গড়ে তোলার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, তৈরি পোশাক শিল্পের পাশাপাশি চামড়াজাত পণ্য, লাইট ইঞ্জিনিয়ারিং, কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ, প্লাস্টিক, হস্তশিল্প, তথ্যপ্রযুক্তি ও সৃজনশীল শিল্পে উদ্যোক্তাদের সক্ষমতা বাড়াতে হবে। এ সময় দেশে প্রথম গার্মেন্ট শিল্প প্রতিষ্ঠা এবং বিদেশে শ্রম রপ্তানির ধারা চালুর ক্ষেত্রে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানের কথা স্মরণ করেন তিনি।

ইতালির অঞ্চলভিত্তিক বিশেষায়িত শিল্প উৎপাদন ব্যবস্থার উদাহরণ তুলে ধরে তারেক রহমান জানান, এসএমই ফাউন্ডেশন দেশের ১৭৭টি সম্ভাবনাময় শিল্প ক্লাস্টার চিহ্নিত করেছে। এসব ক্লাস্টারকে ‘ওয়ান ভিলেজ ওয়ান প্রোডাক্ট’ ও ক্রিয়েটিভ ইকোনমি কর্মসূচির আওতায় আনার উদ্যোগ নেওয়া হচ্ছে।

স্থানীয় ঐতিহ্যবাহী ও সৃজনশীল পণ্যের উন্নয়নে এসএমই ফাউন্ডেশনের মাধ্যমে ন্যাশনাল ক্রিয়েটিভ ও ডিজাইন সেন্টার প্রতিষ্ঠা এবং আঞ্চলিক পর্যায়ে এর কার্যক্রম সম্প্রসারণের প্রত্যাশাও ব্যক্ত করেন প্রধানমন্ত্রী।

আন্তর্জাতিক বাজারে এসএমই পণ্যের প্রবেশাধিকার বাড়ানোর বিষয়ে তিনি বলেন, সিঙ্গাপুর, লন্ডন ও প্যারিসের মতো আন্তর্জাতিক বাণিজ্যকেন্দ্রে সরকারি উদ্যোগে মেলা আয়োজনের বিষয়ে অর্থমন্ত্রী ও বাণিজ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করেছেন তিনি।

সম্প্রতি তুরস্কে অনুষ্ঠিত ‘কপ-৩১’-এ বাংলাদেশের স্টলে পাটসহ বিভিন্ন পণ্যের প্রতি বিদেশি ক্রেতাদের আগ্রহের অভিজ্ঞতা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, আন্তর্জাতিক ক্রেতাদের কাছ থেকে তাৎক্ষণিক অর্ডার গ্রহণের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি ও ব্যাংকিং সুবিধা নিশ্চিত করা জরুরি।

উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়নে আগামী পাঁচ বছরে এসএমই ফাউন্ডেশনের মাধ্যমে অন্তত ৫০ হাজার উদ্যোক্তাকে ব্র্যান্ডিং, ডিজিটাল মার্কেটিং ও ই-কমার্স বিষয়ে প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনার কথাও জানান তিনি। পাশাপাশি ‘মেইড ইন বাংলাদেশ’ ও ‘ক্রিয়েটিভ ইন বাংলাদেশ’ ব্র্যান্ডের মাধ্যমে বাজার সম্প্রসারণ এবং জিআই, ট্রেডমার্ক ও ডিজাইন নিবন্ধনে সহায়তা দেওয়ার উদ্যোগ থাকবে।

ব্যবসা শুরু ও পরিচালনায় প্রশাসনিক জটিলতা, দীর্ঘসূত্রতা ও ব্যয় কমানোর পাশাপাশি এসএমই খাতের জন্য পিটিআর প্রবর্তনের বিষয়টি বিবেচনা করা হচ্ছে বলে জানান প্রধানমন্ত্রী।

এ ছাড়া এসএমই ফাউন্ডেশনের ‘এসএমই সৃষ্টি’ কর্মসূচির আওতায় আগামী চার বছরে ৬৪ জেলায় প্রতিবছর ১০০ জন করে নতুন উদ্যোক্তা তৈরির পরিকল্পনা রয়েছে। এ কর্মসূচির মাধ্যমে ২৫ হাজারের বেশি নতুন উদ্যোক্তা গড়ে তোলার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি