1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
আওয়ামী লীগ স্থায়ীভাবে নিষিদ্ধে সরকার-বিরোধীদল ঐকমত্যে সিদ্ধান্ত নেবে: প্রতিমন্ত্রী নড়াইলে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলার খবর মিথ্যা: পুলিশ সদর দপ্তর মালয়েশিয়ার প্রলোভনে সাগরে ৭ দিন, ৭২ জনকে কক্সবাজারে নামিয়ে পালাল পাচারকারীরা নড়াইলে সাবেক এমপিসহ অন্তত ৫০ বাড়িতে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ ময়মনসিংহে ১০০ টাকা করে নিয়ে মিছিলে অংশগ্রহণ, আটক ৬ ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন পাগলা মসজিদের দানবাক্সে এবার ৫১ বস্তা টাকা, চলছে গণনা সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা মুক্তিযোদ্ধাদের সম্মান ও সহযোগিতা অব্যাহত রাখবে রাষ্ট্র: প্রধানমন্ত্রী

নড়াইলে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলার খবর মিথ্যা: পুলিশ সদর দপ্তর

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

নড়াইলের কালিয়া উপজেলার বেন্দারচর গ্রামে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের খবরকে মিথ্যা ও বানোয়াট বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর।

শনিবার (২১ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে কালিয়ার বেন্দারচর গ্রামে হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িঘরে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটেছে বলে প্রচার করা হচ্ছে। তবে পুলিশের দাবি, এসব তথ্য সম্পূর্ণ মিথ্যা।

পুলিশ সদর দপ্তরের বিজ্ঞপ্তিতে আরও দাবি করা হয়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা পূর্বে ধারণ করা ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি ভিডিও বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে দেশ-বিদেশে সরকার ও দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করছেন। পুলিশের ভাষ্য অনুযায়ী, বেন্দারচর এলাকায় কোনো হিন্দু বসতি নেই এবং ওই ঘটনায় হিন্দু সম্প্রদায়ের কোনো পরিবার বা ব্যবসাপ্রতিষ্ঠানে হামলার ঘটনা ঘটেনি।

বিজ্ঞপ্তিতে ঘটনার প্রেক্ষাপট তুলে ধরে বলা হয়, গত ১৮ নভেম্বর সন্ধ্যা ৬টার দিকে কালিয়া থানাধীন বেন্দারচর সুইচগেট সংলগ্ন বটতলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা বিএনপির একটি মিছিলে হামলা চালান। এতে কালিয়া পৌর কৃষকদলের সাধারণ সম্পাদক শাহীন শেখ (৪৫) ও কালিয়া উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক সোহেল মোল্লা নিহত হন।

পুলিশ জানায়, ওই হত্যাকাণ্ডের ঘটনায় তাৎক্ষণিক অভিযান চালিয়ে দিশা বিশ্বাস ও রাকিব বিশ্বাসকে গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, হত্যাকাণ্ডের জেরে গত ২০ নভেম্বর বিকেল পৌনে ৫টার দিকে নিহতদের স্বজন এবং বিএনপি ও সহযোগী সংগঠনের কয়েকজন নেতাকর্মী বেন্দারচর গ্রামে জড়ো হন। একপর্যায়ে তারা হত্যাকাণ্ডে জড়িত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কয়েকটি বাড়িতে হামলা চালিয়ে চলে যান।

খবর পেয়ে কালিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি