1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
আওয়ামী লীগ স্থায়ীভাবে নিষিদ্ধে সরকার-বিরোধীদল ঐকমত্যে সিদ্ধান্ত নেবে: প্রতিমন্ত্রী নড়াইলে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলার খবর মিথ্যা: পুলিশ সদর দপ্তর মালয়েশিয়ার প্রলোভনে সাগরে ৭ দিন, ৭২ জনকে কক্সবাজারে নামিয়ে পালাল পাচারকারীরা নড়াইলে সাবেক এমপিসহ অন্তত ৫০ বাড়িতে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ ময়মনসিংহে ১০০ টাকা করে নিয়ে মিছিলে অংশগ্রহণ, আটক ৬ ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন পাগলা মসজিদের দানবাক্সে এবার ৫১ বস্তা টাকা, চলছে গণনা সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা মুক্তিযোদ্ধাদের সম্মান ও সহযোগিতা অব্যাহত রাখবে রাষ্ট্র: প্রধানমন্ত্রী

নড়াইলে সাবেক এমপিসহ অন্তত ৫০ বাড়িতে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

নড়াইলের কালিয়া উপজেলার বেন্দারচর এলাকায় বিএনপির দুই নেতা নিহত হওয়ার ঘটনার জেরে সাবেক সংসদ সদস্য কবিরুল হক মুক্তি ও সাবেক পৌর মেয়র ফকির মুশফিকুর রহমান লিটনের বাড়িসহ অন্তত ৫০টি বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে।

শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যার পর থেকে এ ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের ঘটনায় ক্ষুব্ধ লোকজন এসব বাড়িতে হামলা চালায়।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, কালিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পলাতক কৃষ্ণ ঘোষের বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। তবে তার বাড়ির আশপাশের অন্য বাড়িতে এ ধরনের ঘটনা ঘটেনি বলে দাবি স্থানীয়দের। সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘটনাকে ঘিরে ছড়ানো কিছু তথ্যও বিভ্রান্তিকর বলে দাবি করেছেন তারা।

এদিকে, বেন্দারচর গ্রামে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার বিষয়ে সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছে পুলিশ। বিজ্ঞপ্তিতে এসব তথ্যকে মিথ্যা ও বানোয়াট বলে দাবি করা হয়েছে।

পুলিশের দাবি, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা পূর্বে ধারণ করা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি ভিডিও বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে ঘটনাকে ভিন্নভাবে উপস্থাপন করছেন। পুলিশের ভাষ্য অনুযায়ী, বেন্দারচর এলাকায় কোনো হিন্দু বসতি নেই এবং ওই ঘটনায় হিন্দু সম্প্রদায়ের কোনো পরিবার বা ব্যবসাপ্রতিষ্ঠানে হামলার ঘটনা ঘটেনি।

পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ১৮ নভেম্বর সন্ধ্যায় কালিয়া থানাধীন বেন্দারচর সুইচগেট সংলগ্ন বটতলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা বিএনপির একটি মিছিলে হামলা চালায়। ওই ঘটনায় শাহীন শেখ (৪৫), কালিয়া পৌর কৃষকদলের সাধারণ সম্পাদক এবং সোহেল মোল্যা (৪০), কালিয়া উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক নিহত হন।

হত্যাকাণ্ডের পর অভিযান চালিয়ে ঘটনায় জড়িত সন্দেহে দিশা বিশ্বাস (৩১) ও রাকিব বিশ্বাসকে (২১) গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের ভাষ্য অনুযায়ী, ওই হত্যাকাণ্ডের পর নিহতদের স্বজন এবং বিএনপি ও সহযোগী সংগঠনের কিছু নেতাকর্মী বেন্দারচর এলাকায় একত্রিত হয়ে হত্যার ঘটনায় জড়িত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কয়েকটি বাড়িতে হামলা চালিয়ে চলে যান। খবর পেয়ে কালিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

তবে স্থানীয় ভুক্তভোগীদের দাবি, হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা অন্তত ৫০টি বাড়িতে ঘটেছে।

কালিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক স ম ওয়াহিদুজ্জামান মিলু এ ঘটনায় বিএনপির সংশ্লিষ্টতা অস্বীকার করেছেন। তিনি বলেন, হামলার সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা নেই। কারা এ ঘটনা ঘটিয়েছে, তা তারা জানেন না। দুই নেতাকে হারিয়ে তারা শোকাহত বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি